২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বাড়ায় ইতালিতে পাস্তা ধর্মঘট!

দ্রব্যমূল্য বাড়ায় প্রতিবাদের এক অভিনব কৌশল বেছে নিয়েছে ইতালির মানুষ। ময়দার দাম বাড়ায় ভোক্তাদের অধিকার সংরক্ষণকারী সংগঠনগুলো একদিনের জন্য পাস্তা কেনা বা খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জনগণকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা,১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- দ্রব্যমূল্য বাড়ায় প্রতিবাদের এক অভিনব কৌশল বেছে নিয়েছে ইতালির মানুষ। ময়দার দাম বাড়ায় ভোক্তাদের অধিকার সংরক্ষণকারী সংগঠনগুলো একদিনের জন্য পাস্তা কেনা বা খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জনগণকে। প্রিয় খাবার পাস্তার দাম কমানোর জন্য সরকারের হস্তক্ষেপও কামনা করেছে তারা। ময়দাভিত্তিক পাস্তা ইতালিয়ানদের অন্যতম জাতীয় খাবার। বছরে তারা জনপ্রতি ২৮ কিলো পাস্তা খেয়ে থাকে। একটি ক্রেতা অধিকার সংগঠনের নেতা এলিও লানুত্তি বলেছেন, ভবিষ্যতে সবাই যাতে আরো বেশি করে পাস্তা খেতে পারে সে লক্ষ্যেই একদিনের এ পাস্তা ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। পাস্তার দাম বেড়েছে গমের দাম বাড়ার জের ধরে । ইতালির সুপারমার্কেটগুলোতে এ বছরের শেষ নাগাদ পাস্তার দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধিতে উৎপাদন হ্রাস এবং জৈব জ্বালানি হিসেবে দুরুম গমের ব্যবহার বেড়ে চলায় পাস্তার দাম বাড়ছে। ইতালিয়ান পাস্তার মূল উপাদান দুরুম ময়দা তৈরি হয় ওই জাতের গম থেকেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৬৪৮ঘ.