বিহার, ভারত, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার ডাকাত সন্দেহে ১০ জনকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ একথা জানিয়েছে।
বিহারের বৈশালী জেলার ওই গ্রামের অধিবাসীরা বৃহস্পতিবার ভোররাতে ১১ জনের ওপর চড়াও হয়। পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ডাকাতি করে এসেছে সন্দেহেই তাদের ওপর চড়াও হয় গ্রামবাসী। কিল-ঘুষি, লাঠিপেটা ছাড়াও পাথর মেরে ১০ জনকে হত্যা করে তারা।
টেলিভিশন ফুটেজে রক্তাক্ত ও ধুলো মাখা লাশগুলো একটি ট্রাকের পেছনে জড়ো করে রাখতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, গণপিটুনির শিকার আরেকজনকে মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সা
bdnews24