বাগদাদ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পশ্চিামাঞ্চলীয় আনবার প্রদেশে বৃহস্পতিবার চার মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে। একই দিন নায়নাহ প্রদেশে নিহত হয় আরো তিন মার্কিন সেনা।
মার্কিন সেনাবাহিনী শুক্রবার জানায়, আনবার প্রদেশে অভিযানের সময় তিন মেরিন সেনা নিহত হয়। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বুশ আনবার প্রদেশ সফরের সময় বলেছিলেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ইরাকের অন্যান্য অংশের জন্য দৃষ্টান্ত হতে পারে।
সেনাবহিনী আরো জানায়, উত্তারাঞ্চলীয় নায়নাহ প্রদেশে বৃহস্পতিবার তাদের সামরিক একটি যানে বিস্ফোরণে মারা যায় তিন সেনা।
২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে তিন হাজার ৭৫০ মার্কিন সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫৭ঘ.
bdnews24