দামেস্ক, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এ খবর জানায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংস্থাটি আরও জানায়, সিরিয়ার বিমানবাহিনীও ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে গুলি ছুড়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা তুরস্ক-সিরিয়া সীমান্তের তেল আল-আবিয়াদ এলাকার উপর দিয়ে পাঁচটি বা তারও বেশি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছেন। এরপর বিমানগুলো দক্ষিণ দিকে চলে যায়।
তবে বিমান হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তেল আবিব থেকে সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিফোনে বলেন, "খবরের সত্যতা সম্পর্কে আমাদের এই মুহূর্তে কিছু জানা নেই। পরে আমরা আপনাদের জানাবো।"
তবে দেশটির সেনা সূত্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বিমানবাহিনী এ সপ্তাহে বড় ধরনের মহড়া চালিয়েছে।
প্রতিবেশী এই দুই দেশের মধ্যে গত কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। কয়েকজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা স
bdnews24