২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ, আবার সংকটে আবে

জাপানের কৃষিমন্ত্রী তাকেহিকো এন্দো সোমবার পদত্যাগ করেছেন। কৃষকদের একটি সংগঠনের প্রধান থাকাকালে অনৈতিক লেনদেনের অভিযোগ নিয়ে গত কয়দিনের তুমুল বিতর্ক ও বিরোধীদের চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী আবের আগের মন্ত্রিসভায় পদত্যাগের হিড়িকের কথা মনে করিয়ে দিয়ে একইদিনে পদত্যগ করেছেন দেশটির আরেক জুনিয়র মন্ত্রীও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

টোকিও, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের কৃষিমন্ত্রী তাকেহিকো এন্দো সোমবার পদত্যাগ করেছেন। কৃষকদের একটি সংগঠনের প্রধান থাকাকালে অনৈতিক লেনদেনের অভিযোগ নিয়ে গত কয়দিনের তুমুল বিতর্ক ও বিরোধীদের চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী আবের আগের মন্ত্রিসভায় পদত্যাগের হিড়িকের কথা মনে করিয়ে দিয়ে একইদিনে পদত্যগ করেছেন দেশটির আরেক জুনিয়র মন্ত্রীও। প্রধানমন্ত্রী শিনজো আবের মাত্র এক সপ্তাহ আগে ঘোষিত নতুন মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী প্রথম সদস্য এন্দো। পার্লামেন্ট আবের দলের ভরাডুবির পর চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এ নতুন মন্ত্রিসভা গঠন করেন আবে। কিন্তু কৃষিমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আবের জন্য নতুন সংকটের সূচনা হল। পদত্যাগকারী কৃষিমন্ত্রী তাকেহিকো এন্দা শনিবার স্বীকার করে নেন যে একটি কৃষি সাহায্য সংগঠনের প্রধান থাকাকালে তিনি প্রায় প্রায় ৯,৯০০ ডলারের রাষ্ট্রীয় তহবিল অিৈনতিকভাবে গ্রহণ করেছিলেন। একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে এও বলেন যে কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে বিষয়টি প্রধানমন্ত্রী আবেকে জানাতে ব্যর্থ হন তিনি। ৬৮ বছর বয়সী তাকোহিকো এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন যে,"আমি খুবই দুঃখিত যে প্রধানমন্ত্রী আবের আশা পূরণ করতে পারলাম না আমি।" আবের মন্ত্রীসভার আগের দুই কৃষিমন্ত্রীর প্রথমজন আত্মহত্যা করেন এবং দ্বিতীয়জনকে রাজনৈতিক তহবিল কেলেংকারির অভিযোগে বরখাস্ত করা হয়। এছাড়া আবের আগের মন্ত্রিসভার আরও দুই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হয় ঘুষ ও অন্যান্য কেলেংকারির অভিযোগে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন মন্ত্রিসভা থেকেও পদত্যাগের ঘটনা শুরু হওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে আবের জনপ্রিয়তায় আবার ধ্বস নামতে শুরু করতে পারে এবং গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারেন আবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.