রামাল্লা, পশ্চিমতীর, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাসের জয়ের পথ কঠিন করতে তিনি নির্বাচনী আইন সংস্কার করেছেন। পশ্চিম তীরের রামাল্লায় তার কার্যালয়ে রোববার আব্বাস সাংবাদিকদের এ কথা জানান।
মাহমুদ আব্বাস বলেন, "নতুন আইনের আওতায় ভোটাররা শুধু জাতীয় পর্যায়ে একটি দলকে ভোট দিতে পারবেন। এতে করে হামাস নির্বাচনে ততটা সুবিধা করতে পারবে না।"
আগে ভোটাররা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের দুটি দলকে সমর্থন জানাতে পারতো। এ কারণে ২০০৬ সালের নির্বাচনে ফাত্তাহ আঞ্চলিক পর্যায়ে হামাসের কাছে হেরেছিল।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী নির্বাচনে হামাসকে ক্ষমতা থেকে সরাতে আব্বাস নতুন বিকল্প খুঁজছেন। এ কারণেই তিনি নির্বাচনী আইন সংস্কার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১২ ঘ.
bdnews24