২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন কেলেঙ্কারির অভিযোগ, পদত্যাগ করবেন মাকির্ন সিনেটর ক্রেইগ

যৌন কেলেঙ্কারির অভিযোগ এবং পার্টির সমর্থন হারিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর ল্যারি ক্রেইগ। শনিবার তিনি জানান, সিনেট থেকে ৩০ সেপ্টেম্বর সরে দাঁড়াবেন তিনি। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 06:41 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ইডাহো, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যৌন কেলেঙ্কারির অভিযোগ এবং পার্টির সমর্থন হারিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর ল্যারি ক্রেইগ। শনিবার তিনি জানান, সিনেট থেকে ৩০ সেপ্টেম্বর সরে দাঁড়াবেন তিনি। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ক্রেইগ ইডাহো অঙ্গরাজ্য থেকে তিনবার সিনেটর নির্বাচিত হয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্রেইগ বলেন, "আমি যে ঘটনার জন্ম দিয়েছি তার জন্য ইডাহোবাসী যারা আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, সহকর্মী এবং বিশেষভাবে আমার স্ত্রী ও পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি গভীরভাবে দুঃখিত।" জুনে মিনিপোলিসের সেন্ট পল বিমানবন্দরে পুরুষদের টয়লেটে অশোভন আচরণের দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গোপন পুলিশ তদন্ত করছে। গত সোমবার তার অভিযোগ অস্বীকারের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর সিনেটর হিসাবে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। তিনি কোন দুষ্কর্ম করেননি বলে তার মতে অটল। মঙ্গলবার তিনি বলেন, "আমি সমকামী নই। আমি কখনো সমকামী ছিলাম না।" এ সময় তার স্ত্রীও পাশে ছিলেন। তাদের তিনটি সন্তান আছে। বুধবার রিপাবলিকান দলের নেতারা ঘোষণা করেন, ক্রেইগ ৩টি সিনেট কমিটি থেকে পদত্যাগে রাজি হয়েছেন। পার্টির নেতারা ক্রেইগের বিষয়টি সিনেটের নৈতিকতা বিষয়ক কমিটিতেও পাঠিয়েছেন। ক্রেইগ এর আগে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী মিট রোমনির প্রচারণাদল থেকে পদত্যাগ করেছেন। ক্রেইগের পদত্যাগের পর তার জায়গায় ইডাহোর রিপাবলিকান গভর্নর সি এল বুচ অটারকে সিনেটর করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০১৭ ঘ.