২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধে নতুন চুক্তির দ্বার খুলছে: জাতিসংঘ

"বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে কঠোর ব্যবস্থা নিতে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পট প্রস্তুত হচ্ছে। জাতিসংঘের কিয়োটো প্রটোকলের চেয়েও অগ্রগামী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার দ্বার খুলে যাচ্ছে। ভিয়েনায় সোমবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক এ পক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" জাতিসংঘের শীর্ষ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা ইউভো ডি বোয়ের একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ভিয়েনা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- "বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে কঠোর ব্যবস্থা নিতে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পট প্রস্তুত হচ্ছে। জাতিসংঘের কিয়োটো প্রটোকলের চেয়েও অগ্রগামী এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার দ্বার খুলে যাচ্ছে। ভিয়েনায় সোমবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক এ পক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" জাতিসংঘের শীর্ষ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা ইউভো ডি বোয়ের একথা বলেছেন। ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫ দিনব্যাপী এই বৈঠকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কিয়োটো চুক্তির আওতায় ২০১২ সাল নাগাদ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রীনহাউস গ্যাস নির্গমণ কমিয়ে আনার আনার ব্যাপারে মতক্য প্রতিষ্ঠার চেষ্টা চলবে। এ ব্যাপারে ব্যাপক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বোয়ের। অস্ট্রিয়ায় এক হাজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং কর্মীদের এক সম্মেলনে বোয়ের একথা বলেন। ভিয়েনার বৈঠকটি খুবই গুরুত্বপুর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ বৈঠকে কূটনৈতিক অচলবস্থা কাটিয়ে পরিবেশ মন্ত্রীদের মধ্যে ডিসেম্বরে বালি, ইন্দোনেশিয়ায় বৈঠকে বসার ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠার চেষ্টা চলবে। গ্রীনহাউস গ্যাস নির্গমণে দীর্ঘমেয়াদে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দু'বছরব্যাপী আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে তাদের রাজি করানো হবে। ভিয়েনা আলোচনার আগেই এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা লিখেছে, "সব দেশেরই গ্রীনহাউস গ্যাস নির্গমণ রোধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু আলোচনা যে গতিতে এগুচ্ছে তাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ঘ.