২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা সরানোর আহ্বান জানাবেন পিটার পেস

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল পিটার পেস ইরাক থেকে সেনা সরানোর জন্য প্রেসিডেন্ট বুশকে আহ্বান জানাবেন বলে মনে করা হচ্ছে। সামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে লস এঞ্জেলস টাইমস পত্রিকাটি শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ওয়াশিংটন, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল পিটার পেস ইরাক থেকে সেনা সরানোর জন্য প্রেসিডেন্ট বুশকে আহ্বান জানাবেন বলে মনে করা হচ্ছে। সামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে লস এঞ্জেলস টাইমস পত্রিকাটি শুক্রবার একথা জানিয়েছে। ইরাকে আগামী বছরে ১,০০,০০০ চেয়ে খুব বেশি সেনা মোতায়েন রাখা হলে সামরিক বাহিনীর ওপর মারাত্মকভাবে চাপ বাড়বে এবং অন্যান্য হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতার সঙ্গে আপোষ করতে হবে। মেরিন জেনারেল পিটার পেস এমন পরিস্থিতিকে বুশ প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা ওই পত্রিকাটিকে একথা জনিয়েছেন। লস এঞ্জেলস টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয় ইরাকে মোতায়েন সেনার পরিমাণ কমিয়ে আনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে প্রশাসনকে বোঝাতে পারেন জেনারেল পেস। পত্রিকাটি জানায় জেনারেল পেস বিষয়টি আনুষ্ঠানিক প্রতিবেদন আকারে প্রশাসনের কাছে তুলে না ধরে বরং অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট বুশকে জানাতে পারেন। বিগত কিছুদিন ধরে জয়েন্ট চিফস অফ স্টাফের সদস্যরা ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের কারণে অন্যান্য হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর ক্ষমতা কমে আসার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্য হুমকি বলতে 'ইরানের' কথা উল্লেখ করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। উল্লেখ্য যে আগামী মাসে ইরাকে সর্বোচ্চ মার্কিন কমান্ডার সেনাবাহিনীর জেনারেল ডেভিড পেত্রাউসের বহুল প্রতীক্ষিত মূল্যায়ন প্রতিবেদনটির জন্যই সবাই যখন অপেক্ষা করে আছে ঠিক তখনই জেনারেল পেসের এ ধরণের মূল্যায়নকে বুশ প্রশাসনের জন্য বিশেষ সতর্কঘন্টি বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এএমটি/১৮১০ ঘ.