শিকাগো, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে নতুন করে আরেক দফা ঝড়বৃষ্টিতে ১৩ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৫ম দিনের মতো ঝড়োবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এই প্রণহানি ঘটেছে। বাড়ীঘর ছেড়ে চলে গেছে শ'শ' লোক। সন্ধ্যার ব্যস্ত সময়ে শিকাগোয় বয়ে গেছে আরেক দফা ঝড়।
টর্নেডোর সতর্ক সঙ্কেত পাওয়া মাত্র ওহারে আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আটকা পড়ে যাত্রীরা। পশ্চিম শিকাগোর এক শিল্প এলাকায় একটি ভবনের ছাদ ধ্বসে পড়ে আহত হয় অন্ততপক্ষে ৪০ জন। ওহিও থেকে নেব্রাস্কা পর্যন্ত ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষো আঘাতে মৃত্যু হয় কমপক্ষে ১৩ জনের। ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার লেগে উইসকনসিনে নিহত হয়েছে তিনজন। এদের মধ্যে একজন শিশু।
অটোয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নেব্রাস্কা থেকে নেমে আসা বিভিন্ন নদীতে পানি বাড়ায় বৃহস্পতিবার বন্যা দেখা দেয়। এর মধ্যে ওহিও অঙ্গরাজ্যের ২১টি এলাকা বন্যাকবলিত হয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে উত্তর-মধ্যাঞ্চলীয় ৯টি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।
ওহিওয় গ্যাসোলিন সিলিন্ডারে পানি ঢুকে সৃষ্ট ধোঁয়ায় একজনের মৃত্যু হয়েছে। গাড়ীতে পানিবন্দি হয়ে ওহিওয় আরেকজনের মৃত্যু ঘটেছে।
সপ্তাহের অধিকাংশ সময় ওই এলাকাসহ গোটা অঞ্চলে আরও বর্ষণ ও ঝড়োবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইওয়া, ইলিনয়িস এবং ইন্ডিয়ানাতেও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ওহিয়ো অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র টম হান্টার জানান, অঙ্গরাজ্যের ফিন্ডলে এলাকা থেকে দমকল ও উদ্ধারকর্মীরা প্রায় ১০০ লোককে অন্য সরিয়ে নিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন শহরে জলমগ্ন রাস্তায় ডুবে গিয়ে গাড়ি আটকা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সেখানকার কয়েক শ' বাসিন্দাকে আশপাশের এলাকার আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, "গত ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এলাকাগুলোতে এ রকম ব্যাপক বন্যা আর দেখা যায়নি। অনেক মানুষকে আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হবে। লোকগুলোর জন্য আমাদের খারাপই লাগছে।"
আইওয়া অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অন্তত ৫টি এলাকা বন্যাকবলিত। অঙ্গরাজ্যের গভর্নর চেট কালভার এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনেসোটা এবং দক্ষিণাঞ্চলীয় উইসকিন্সন অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। মিনেসোটায় গত সপ্তাহে শুরু হওয়া ঝড়ে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
উইসকনসিনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া নেব্রাস্কা, ইলিনয় ও ইন্ডিয়ানায় বন্যা বা আকস্মিক বন্যার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এলকিউ/১৪২৩ঘ.
bdnews24