নয়াদিল্লি, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ধর্মঘট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছেন ভারতের তেলশিল্প শ্রমিকরা। বর্ধিত বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেলশিল্প কারখানাগুলোর ৪৫ হাজারের বেশি শ্রমিক। এদিকে, তেল কোম্পানিগুলো জানিয়েছে, ধর্মঘটের ফলে তেল উৎপাদন, শোধন ও জ্বালানি সরবরাহে তেমন কোনো প্রভাব পড়েনি।
বর্তমান বেতনের দ্বিগুণেরও বেশি এবং বেতনের বাইরের অন্যান্য ভাতা করমুক্ত করার দাবিতে ভারতের শীর্ষস্থানীয় তেল কারখানাগুলোর শ্রমিকদের ওই ধর্মঘটে সেগুলোর ব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন নির্বাহীরাও যোগ দেন।
ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত 'অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন', 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন', 'ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন' এবং 'হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানি'র শ্রমিক ইউনিয়ন সোমবার এ ধর্মঘটের ডাক দেয়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তা এস সুন্দরশন বলেন, সরকার এডভান্স পেমেন্ট এলাউন্স ৫০,০০-১০০,০০০ রূপী থেকে বাড়িয়ে ৬০,০০০-১২০,০০০ রূপী করতে সম্মত হয়েছে।
২০০৬ সালের সেপ্টেম্বর মাসে একই শ্রমিক ইউনিয়ন একই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে বর্ধিত বেতনের দাবির বিষয়ে বিচার-বিবেচনা করা হবে
bdnews24