২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে ভূমিকম্প : খাবারের জন্য কাড়াকাড়ি, ট্রাক লুট

প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর জরুরি চিকিৎসা ও খাদ্য সরবরাহ বিলম্বিত হওয়ায় পেরুর দুর্গত মানুষ হতাশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পিসকো শহরের উপকণ্ঠে রাস্তা আটকে সাহায্যের ট্রাক লুট করেছে একটি গ্র"প। এমনকি খাবারের জন্য লাইনে দাঁড়ানো লোকজনকে কাড়াকাড়ি করতেও দেখা গেছে। পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া দুর্গত এলাকা সফর করেছেন এবং খাদ্য ও পানি সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, লুটপাটের ঘটনা ঘটলে সরকার লুটেরাদের পাকড়াও করে শাস্তি দেবে। তিনি বলেন, "রাষ্ট্র জনগণকে রক্ষা করে। তবে রাষ্ট্র আইন শৃঙ্খলাও ঠিক রাখে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

পেরু, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর জরুরি চিকিৎসা ও খাদ্য সরবরাহ বিলম্বিত হওয়ায় পেরুর দুর্গত মানুষ হতাশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পিসকো শহরের উপকণ্ঠে রাস্তা আটকে সাহায্যের ট্রাক লুট করেছে একটি গ্র"প। এমনকি খাবারের জন্য লাইনে দাঁড়ানো লোকজনকে কাড়াকাড়ি করতেও দেখা গেছে। পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া দুর্গত এলাকা সফর করেছেন এবং খাদ্য ও পানি সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, লুটপাটের ঘটনা ঘটলে সরকার লুটেরাদের পাকড়াও করে শাস্তি দেবে। তিনি বলেন, "রাষ্ট্র জনগণকে রক্ষা করে। তবে রাষ্ট্র আইন শৃঙ্খলাও ঠিক রাখে।" ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো দুর্গতদের জন্য জরুরি সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে। বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে পেরুর উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানের বসতি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ৫১০ জন মারা যায়। আহত হয় এক হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় ইকা প্রদেশ। নিহতদের বেশির ভাগই সেখানকার বাসিন্দা। শুক্রবার ভূমিকম্প পরবর্তী ৫ দশমিক ৯ মাত্রার ভূকম্পনে লোকজনের মধ্যে আবার ভীতি ছড়িয়ে পড়ে। তারা খাদ্যের লাইন থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটছুটি শুরু করে। ইকা প্রদেশের বেশি ক্ষতিগ্রস্ত পিসকো শহরে নিহতদের গোর দেওয়ার জন্য আত্মীয়স্বজনকে সমাধিস্থলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে দেখা গেছে। পিসকো শহরে একটি দোকানের সামনে খাবারের জন্য লাইনে দাঁড়ান ৬৩ বছরের গ্লোরিয়া দিয়াজ। একটি ছোট বার্গারের জন্য অপেক্ষা করছেন তিনি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "বেঁচে থাকার জন্য এটা কি যথেষ্ট?" ভূমিকম্পের পর দু রাত আশ্রয়হীন থাকার পর কাদামাখা পোশাক পরা, উদভ্রান্ত চেহারার মানুষজন চিকিৎসা ও জরুরি সরবরাহের জন্য হাহাকার করছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় তারা হতাশ। পিসকো শহরতলীর একস্থানে একটি গ্র"প রাস্তা আটকে লিমা থেকে পাঠানো জরুরি সাহায্যের একটি ট্রাক লুট করে। উদ্ধারকারীরা এখনো জীবিতদের খোঁজে তল্লাশী চালিয়ে যাচ্ছে। জীবিতদের উদ্ধার ও আহতদের চিকিৎসা দেওয়ার কাজে স্বেচ্ছাসেবক দল তাদের সাহায্য করছে। তবে উদ্ধারকারীদের কেউ কেউ আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন। একটি দলের কর্মী পল কানা বলেন, "আমি মনে করি না আর কেউ বেঁচে আছে।" এর আগে ১৯৭০ সালে পেরুতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫০ হাজার লোকের প্রাণহানি হয়। ভয়াবহ ওই ভূমিকম্পে বরফ ও মাটির নিচে চাপা পড়েছিল পেরুর ইউনগে শহর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এএমটি/এমএসবি/১৮৩৫ ঘ.