২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনিতে বন্যার পানি ঢুকে ১৮০ জন নিহতের আশঙ্কা

পূর্ব চীনের শাংডং প্রদেশে কয়লা খনিতে বন্যার পানি ঢুকে কমপক্ষে ১৮০ জন খনি শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার অত্যধিক বৃষ্টির কারণে দুটি খনিতে বন্যার পানি ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধারকারীরা সেখান থেকে প্রায় ছয়শ' শ্রমিককে বের করে আনতে পারলেও শনিবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি ১৮০ শ্রমিকের। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 07:43 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

বেইিজিং, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব চীনের শাংডং প্রদেশে কয়লা খনিতে বন্যার পানি ঢুকে কমপক্ষে ১৮০ জন খনি শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার অত্যধিক বৃষ্টির কারণে দুটি খনিতে বন্যার পানি ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধারকারীরা সেখান থেকে প্রায় ছয়শ' শ্রমিককে বের করে আনতে পারলেও শনিবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি ১৮০ শ্রমিকের। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার একথা জানায়। বার্তা সংস্থাটি জানায় শাংডং প্রদেশে সরকারি মালিকানাধীন হুয়াইউয়ান মাইনিং কর্পোরেশেনের খনিতে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ভেতর থেকে ৫৮৪ জনকে নিরাপদে বের করে আনতে পারলেও খনিটিতে আটকা পড়ে আছেন আরও ১৭২ জন শ্রমিক। এছাড়া এর পাশের আরেকটি খনিতে আটকা পড়েছেন আরও ৯ শ্রমিক। শাংডং কয়লাখনি নিরাপত্তা প্রশাসনের পরিচালক ওয়াং জিকি সিনহুয়াকে বলেছেন আটকাপড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ভারী বৃষ্টিপাতের কারণে বেইজিংয়ের ৫৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে সিনতাই অঞ্চলে ওয়েন নদীর পাড়ের ১৬০ ফুট দীর্ঘ একটি বাঁধ ভেঙোগ গিয়ে খনি অঞ্চল প্লাবিত হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত আনুমনিক ২০০০ সেনাসদস্য পুলিশ এবং খনিশ্রমিকরা প্রায় ৬০ ফুট এলাকা মেরামত করতে সক্ষম হয়েছে। এদিকে ২,৮০০ ফুট গভীর খনির ভেতরের বেশিরভাগই পানিতে ভরে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। তবে শ্রমিকরা তখন কতোটা নীচের স্তরে কাজ করছিলেন তা জানা যায়নি। তবে সিনহুয়া জানিয়েছে কমপক্ষে ১৪ জন শ্রমিক তখন ৯০ ফুট নীচুতে কাজ করছিল। সরা পৃথিবীর কয়লা শিল্পে চীনা কয়লাখনি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। শুধু ২০০৬ সালেই চীনের বিভিন্ন খনিতে নানা ধরণের দুর্ঘটনায় প্রায় ৪,৭৪৬ জন নিহত হন। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এএমটি/১৩২০ ঘ.