২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোরাবোরায় আল-কায়েদা বিরোধী জোরাল অভিযানে মার্কিন বাহিনী

আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্যাঞ্চল তোরাবোরায় বড় ধরনের আলকায়েদা বিরোধী অভিযানে নেমেছে মার্কিন-আফগান বাহিনী। বৃহস্পতিবার তারা ২য় দিনের মতো আল-কায়েদা ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে এই অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 09:38 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কাবুল আগস্ট, ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্যাঞ্চল তোরাবোরায় বড় ধরনের আলকায়েদা বিরোধী অভিযানে নেমেছে মার্কিন-আফগান বাহিনী। বৃহস্পতিবার তারা ২য় দিনের মতো আল-কায়েদা ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে এই অভিযান চলছে। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল হামলাও। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর কমান্ডার ভানেস বওম্যান একথা জানিয়েছেন। তিনি বলেন, এ অভিযান শুরু হয়েছে বুধবার থেকে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকা তোরাবোরায় আল-কায়েদা ও অন্যান্য উগ্রপন্থি যোদ্ধাদের বিরুদ্ধে চলছে এ অভিযান। কিন্তু এখন পর্যন্ত এ লড়াইয়ে হতাহতের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে রোববার তোরাবোরায় কোয়ালিশন বাহিনীর তিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকার একটি মার্কিন ঘাঁটিও কয়েকদিন আগে রকেট হামলার শিকার হয়েছে। এর আগে আল-কায়েদা জঙ্গি ও তাদের নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে ২০০১ সালে মার্কিন ও আফগান সেনারা বড় ধরনের অভিযান চালিয়েছিল। কিন্তু সেই থেকে লাদেন লাপাত্তা। তোরাবোরা পার্বত্যাঞ্চলেরই কোথাও তিনি আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৫ঘ.