২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

চীনের দক্ষিণাঞ্চলে সোমবার বিধ্বস্ত সেতুটির নিহতের সংখ্যা ৩৬ জনে উন্নীত হয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। এদিকে, একজন উদ্ধারকর্মীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার জানিয়েছে, সেতুটিতে শক্তিশালী কোনো স্টিলের কাঠামো না থাকায় এ বিপর্যয় ঘটেছে। বেইজিং নিউজ পত্রিকা জানায়, হুনান প্রদেশের ফেংহুয়াং রাজ্যের তুও নদীর ওপরে নির্মাণকাজ শেষের পথে থাকা ৩২০ মিটার (এক হাজার ৫০ ফুট) দীর্ঘ কংক্রিটের সেতুটির সব পিলার সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ার পর থেকে দেড় হাজারেরও বেশি উদ্ধারকর্মী প্রায় ৩০ জন নিখোঁজ মানুষের খোঁজ করে চলেছেন। তবে জীবিতদের উদ্ধার করার ব্যাপারে তেমন আশাবাদী নন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বেইজিং, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের দক্ষিণাঞ্চলে সোমবার বিধ্বস্ত সেতুটির নিহতের সংখ্যা ৩৬ জনে উন্নীত হয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। এদিকে, একজন উদ্ধারকর্মীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার জানিয়েছে, সেতুটিতে শক্তিশালী কোনো স্টিলের কাঠামো না থাকায় এ বিপর্যয় ঘটেছে। বেইজিং নিউজ পত্রিকা জানায়, হুনান প্রদেশের ফেংহুয়াং রাজ্যের তুও নদীর ওপরে নির্মাণকাজ শেষের পথে থাকা ৩২০ মিটার (এক হাজার ৫০ ফুট) দীর্ঘ কংক্রিটের সেতুটির সব পিলার সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ার পর থেকে দেড় হাজারেরও বেশি উদ্ধারকর্মী প্রায় ৩০ জন নিখোঁজ মানুষের খোঁজ করে চলেছেন। তবে জীবিতদের উদ্ধার করার ব্যাপারে তেমন আশাবাদী নন তারা। সহকারি উদ্ধার পরিচালক লুও মিংয়ের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, "সেতু ও পিলারগুলো ধসে পড়ায় ধ্বংসস্তুপের নীচে আটকেপড়াদের কাউকে উদ্ধার বা খুঁজে বের করা উদ্ধারকর্মীদের জন্য কষ্টকর হবে।" তিনি আরও বলেন, লাশগুলো উদ্ধার করতে হলে তাদেরকে কংক্রিটে বিস্ফোরণ ঘটাতে হবে। নদীতে তলিয়ে যাওয়া লাশগুলো থেকে যাতে রোগ ছড়িয়ে না পারে সেজন্য পানিতে সংক্রামণ রোধক