২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমায় নিহত ২০০, আল-কায়েদা জড়িত থাকার সন্দেহ

ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে দুই শতাধিক মানুষ। পাঁচটি জ্বালানিবাহী গাড়িযোগে (ট্যাঙ্কার) একইসময়ে সমন্বিতভাবে ওই হামলাগুলো চালানো হয় । এতে প্রায় ৩০টি ভবন আংশিক কিংবা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ইরাকি সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে ওই হামলায় আল-কায়েদা জড়িত থাকতে পারে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইরাকে মঙ্গলবার নতুন করে বড় ধরনের জঙ্গি দমনাভিযান শুরুর পরপরই এ ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বাগদাদ, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে দুই শতাধিক মানুষ। পাঁচটি জ্বালানিবাহী গাড়িযোগে (ট্যাঙ্কার) একইসময়ে সমন্বিতভাবে ওই হামলাগুলো চালানো হয় । এতে প্রায় ৩০টি ভবন আংশিক কিংবা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ইরাকি সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে ওই হামলায় আল-কায়েদা জড়িত থাকতে পারে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইরাকে মঙ্গলবার নতুন করে বড় ধরনের জঙ্গি দমনাভিযান শুরুর পরপরই এ ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল। ইরাকি সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মাদ আল-যাদ জানান, সিরিয়া সীমান্তবর্তী ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার শহরের কাছে কাহতানিয়া, আল-জাজিরা ও তাল উজেইর এলাকার ইয়াজিদি স