২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠক বাতিল করল উ কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত শীর্ষ সম্মেলন আয়োজন নিয়ে এরই মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। শীর্ষ বৈঠকের আলাচ্যসূচি ঠিক করতে সোমবারের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে উত্তর কোরিয়া রোববার অস্বীকৃতি জানানোয় এ সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহে আকস্মিকভাবে ওই শীর্ষ সম্মেলনের ঘোষণা দিয়েছিল দুই দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সউল, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত শীর্ষ সম্মেলন আয়োজন নিয়ে এরই মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। শীর্ষ বৈঠকের আলাচ্যসূচি ঠিক করতে সোমবারের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে উত্তর কোরিয়া রোববার অস্বীকৃতি জানানোয় এ সংকট দেখা দিয়েছে। গত সপ্তাহে আকস্মিকভাবে ওই শীর্ষ সম্মেলনের ঘোষণা দিয়েছিল দুই দেশ। এ মাসের ২৮ থেকে ৩০ তারিখে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ওই সম্মেলন অনুষ্ঠানের কথা। ২০০০ সালের জুন মাসের পর এই প্রথম এবং ইতিহাসে দুই কোরিয়ার দ্বিতীয় শীর্ষ বৈঠক হত এটি। কিন্তু রোববার এক বার্তায় সোমবারের প্রস্তুতি বৈঠক বাতিল করে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান," উত্তর কোরিয়া জানিয়েছে , আগামীকাল আমাদের একটি নতুন তারিখ জানাবে তারা।" দক্ষিণ কোরীয় কর্মকর্তা জানান পিয়ংইয়ং কেন সোমবারের বৈঠক বাতিল করলো সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এক যৌথ বিবৃতির মাধ্যমে আকস্মিকভাবে ওই শীষ বৈঠকের কথা ঘোষণা করার পর থেকেই নানা সন্দেহ আর জল্পনা কল্পনার সৃষ্টি হয় বৈরী প্রতেবেশী দেশদুটির এ সম্মেলণ নিয়ে। সমালোচকরা বলেছেন, দক্ষিণ কোরিয়ার অজনপ্রিয় প্রেসিডেন্ট রহ মু - হিউন ক্ষমতার মেয়াদ আর মাত্র ছয় মাস বাকী থাকাকালে আভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে চাঙ্গা করতে এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ বৈঠকের আয়োজন করতে চেয়েছেন। তবে কূটনৈতিক সূত্রগুলো এবং কর্মকর্থারা বলছেন এ মাসের শেষ নাগাদ শীর্ষ বৈঠক আয়োজন করতে হলে খুবই দ্রুত প্রস্তুতি বৈঠক করে আলোচ্যসূচি ঠিক করা দরকার। ছয়-জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করার পরবর্তী পদক্ষেপ এবং কোরীয় উপদ্বীপের জন্য একটি কার্যকর শান্তি আলোচনা ওই শীর্ষ বৈঠকের অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.