ম্যানিলা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে বৃহস্পতিবার মুসলিম বিদ্রোহীদের ঘাঁটিতে সেনা অভিযানে ২৬ সেনাসহ কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে ।
তবে প্রাদেশিক গভর্নরের অনুরোধে শুক্রবার সেখানে একদিনের জন্য অভিযান মুলতবি করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুবেন রাফায়েল বলেন, "গভর্নর আবদুশাকুর তান মুসলমানদের পবিত্রদিন উপলক্ষে একদিনের জন্য অভিযান বন্ধ রাখার আবেদন করায় আমরা শুক্রবার বিরতি দিয়েছি।"
রাফায়েল আরও জানান, মেইমবাং শহরে একদল সৈনিক সকালে বাজার থেকে খাবার কিনতে যাওয়ার পথে গেরিলারা তাদের ওপর হামলা চালায়। এতে ১০ সৈনিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও একজন।
তিনি আরও জানান, এরপর জনবল ভারী করে তারা ওই এলাকায় গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালায়।
পরে সেনা অভিযান সম্পর্কে মেজর ইউজিন বেতারা জানান, দিনব্যাপী সংঘর্ষে অন্তত ১০ সৈনিক নিহত হয়েছেন। রাতেও সংঘর্ষ হয়েছে এবং এতে আরও ছয় সেনা মারা যান। সংঘর্ষে ২৭ গেরিলা সদস্য নিহত এবং ১০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ক্রসফায়রে পড়ে এক কিশোর নিহত হয়।
বৃহস্পতিবার রাতেও অভিযান অব্যাহত থাকে এবং হেলিকপ্টার গানশিপ নিয়ে বিদ্রোহী ঘাঁটিগুলোতে আক্রমণ করে সেনারা।
সেনা কর্মকর্তা রাফায়ালের মতে, সেনাবাহিনী স্থানীয়দের কাছ থেকে লাইসেন্স বিহীন আগ্নেয়াস্ত্র জব্দ করার কারণে জোলো দ্বীপের অধিবাসীরা শঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে এমএনএলএফ জানিয়েছে বুধবার গোলাগুলিতে তাদের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর পরই নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
এমএনএলএফ এর ডেপুটি চেয়ারম্যান হাতিমিল হাসান স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এটি ছিল সেনাবাহিনী একটি ভুল পদক্ষেপ। তারা আগে শুরু করেছে।"
সেদেশের সেনাবাহিনী দাবি করছে ওই গেরিলারা আলকায়েদার সঙ্গে স
bdnews24