বাগদাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মার্কিন সেনারা জানিয়েছে, বাগদাদের শিয়া অধুষ্যিত সদর সিটিতে বিমান হামলা চালিয়ে তারা ৩০ জনকে হত্যা করেছে। নিহতরা ইরানের সঙ্গে সম্পৃক্ত জঙ্গি বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
তবে হাসপাতাল কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৩ জন বলে জানিয়েছেন। শিয়াদের প্রধান ধর্মীয় দিবসের প্রাক্কালের ওই বিমান হামলার পর সদর সিটির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে শত শত শোকার্ত ইরাকি।
মার্কিন সেনাবাহিনীর দাবি, অঞ্চলটিতে অভিযান চালিয়ে তারা ৩০ জন "বিশেষ গ্র"প সেল সন্ত্রাসী" হত্যা এবং ১২ জনকে আটক করেছে। জঙ্গিদের একটি গাড়ি স্থল সেনাদের হামলা করতে যেতে দেখার পর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়।
সদর সিটি হাসপাতালের একজন কর্মকর্তা জানান, তারা ১০টি লাশ পেয়েছেন। এছাড়া ইমাম আলী হাসপাতালের একজন কর্মকর্তা জানান, তারা পেয়েছেন তিনটি লাশ।
শিয়া নেতা মুক্তাদা আল-সদরের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, সদর সিটির পার্শ্ববর্তী তারেক অঞ্চলে ভোর হওয়ার আগে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/
bdnews24