২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়া ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাগদাদে ৩ দিনের কারফিউ

ইরাকের রাজধানী বাগদাদ জুড়ে বুধবার থেকে তিন দিনব্যাপী কারফিউ নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই শুরু হয়েছে। শিয়াদের একটি প্রধান ধর্মীয় উৎসবে পূণ্যার্থীদের সমাবেশকে নিরাপদ রাখতে এ কারফিউ জারি করা হয়েছে। ইরাকি পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বাগদাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের রাজধানী বাগদাদ জুড়ে বুধবার থেকে তিন দিনব্যাপী কারফিউ নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই শুরু হয়েছে। শিয়াদের একটি প্রধান ধর্মীয় উৎসবে পূণ্যার্থীদের সমাবেশকে নিরাপদ রাখতে এ কারফিউ জারি করা হয়েছে। ইরাকি পুলিশ একথা জানিয়েছে। এর আগে বাগদাদের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল কাসিম মুসাবি বলেছিলেন, যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা বুধবার রাত ১০টা থেকে শুরু হবে। কিন্তু তার পরিবর্তে বুধবার সকাল থেকেই কারফিউ বলবত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কেন কারফিউ শুরু হল সে বিষয়ে মুসাবির অফিসে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারফিউয়ের কারণে মধ্য বাগদাদের ব্যস্ত রাস্তাগুলো শান্ত হয়ে গিয়েছে। রাস্তায় নেই কোনো গাড়ি। এছাড়া অধিবাসীরা কাজে না গিয়ে বাসায় থাকায় বন্ধ রয়েছে অনেক দোকান। মুসাবি মঙ্গলবার বলেছিলেন, কারফিউ শনিবার ভোর পাঁচটায় শেষ হবে। বাগদাদের উত্তরাঞ্চলীয় কাদিমিয়া জেলায় মঙ্গলবার রাত থেকেই বলবত রয়েছে কারফিউ। যেখানকার ইমাম মুসা কাদিমের মাজারে আগামী কয়েক দিনে হাজার হাজার পূণ্যার্থী সামাবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৫ সালের উৎসবের সময় পদ চাপায় মারা গিয়েছিল প্রায় এক হাজার শিয়া পূণ্যার্থী। একজন আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে