২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে হিরোশিমা দিবস পালিত, পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার আহ্বান

জাপানে ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২তম হিরোশিমা দিবস পালিত হয়েছে ৬ই আগস্ট সোমবার। হিরোশিমা সিটিতে যেখানে বোমা ফেলা হয়েছিল সেই 'গ্রাউন্ড জিরো'র কাছে 'পিস মেমোরিয়াল পার্কে' স্মরণানুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ হিরোশিমা নাগাসাকিতে হতাহতদের ফুল দিয়ে স্মরণ করেন এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। জাপানি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধবিরোধী সংবিধান এবং পরমাণু অস্ত্রবিরোধী মূলনীতি থেকে সরে আসবে না জাপান। অন্যদিকে, এখনও পরমাণু অস্ত্র ত্যাগ না করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন হিরোশিমার মেয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

হিরোশিমা, জাপান, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানে ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২তম হিরোশিমা দিবস পালিত হয়েছে ৬ই আগস্ট সোমবার। হিরোশিমা সিটিতে যেখানে বোমা ফেলা হয়েছিল সেই 'গ্রাউন্ড জিরো'র কাছে 'পিস মেমোরিয়াল পার্কে' স্মরণানুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ হিরোশিমা নাগাসাকিতে হতাহতদের ফুল দিয়ে স্মরণ করেন এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। জাপানি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধবিরোধী সংবিধান এবং পরমাণু অস্ত্রবিরোধী মূলনীতি থেকে সরে আসবে না জাপান। অন্যদিকে, এখনও পরমাণু অস্ত্র ত্যাগ না করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন হিরোশিমার মেয়র। ২য় বিশ্বযুদ্ধের এতো বছর পরও পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে না দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন হিরোশিমার মেয়র। যুক্তরাষ্ট্রের দুটি আণবিক বোমার আঘাতে শেষ পর্যন্ত প্রায় ২,৫০,০০০ মানুষ নিহত হয়েছিলেন হিরোশিমা ও নাগাসাকিতে। তাৎক্ষণিকভাবে নিহত ছাড়াও আণবিক বোমার তেজষ্ক্রিয়াতে দুরারোগ্য ব্যাধিতে ভুগে পরবর্তী অর্ধ শতাব্দী ধরে মৃত্যুবরণ করেন আরও অনেকে। নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন,"মানব ইতিহাসে আণবিক বোমার ভয়াবহতার শিকার হওয়া একমাত্র দেশ হিসেবে এই দু:সহ অভিজ্ঞতার কথা আন্তর্জাতিক স