২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের সঙ্গে কাজ করা যেতে পারে : বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রোববার বলেছেন, পরিবেশ-পরিস্থিতি যথাযথ হলে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে কাজ করা যেতে পারে। মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে বেনজিরের একটি সমঝোতা হতে পারে বলে যে অনুমান করা হচ্ছে তার এ বক্তব্যে সেটা আরও জোরালো হলো। স্বেচ্ছায় নির্বাসনে থাকা বেনজির ভুট্টো টেলিভিশন চ্যানেল সিএনএন এর লেট এডিশন অনুষ্ঠানে বলেন, "প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ওয়াশিংটন, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রোববার বলেছেন, পরিবেশ-পরিস্থিতি যথাযথ হলে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে কাজ করা যেতে পারে। মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে বেনজিরের একটি সমঝোতা হতে পারে বলে যে অনুমান করা হচ্ছে তার এ বক্তব্যে সেটা আরও জোরালো হলো। স্বেচ্ছায় নির্বাসনে থাকা বেনজির ভুট্টো টেলিভিশন চ্যানেল সিএনএন এর লেট এডিশন অনুষ্ঠানে বলেন, "প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন।" যদিও পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো বলেছেন, এই জোট গঠনে ঝুঁকি রয়েছে। এই প্রসঙ্গে তিনি কয়েকটি জরিপের উল্লেখ করেন। এসব জরিপে দেখা গেছে দুই-তৃতীয়াংশ পাকিস্তানি মুশাররফের উপর অসন্তুষ্ট। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে পদচ্যুত করার ব্যর্থ প্রচেষ্টা এবং ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের পর সৃষ্ট অস্থিতিশীলতা মুশাররফের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বলাবলি হচ্ছে, ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিশ্চিত করার জন্য তার সরকার বেনজির ভুট্টোর দারস্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভুট্টোর সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকা মুশাররফের জন্য কষ্টকর হবে। সিএনএনকে বেনজির বলেন, মুশাররফ একসঙ্গে প্রেসিডেন্ট ও সেনা প্রধানের পদ আকড়ে থাকতে পারবেন সে প্রত্যাশা 'বাস্তবসম্মত' নয়। তিনি বলেন, "যখন কোনো দেশের প্রেসিডেন্ট উর্দি পরিধান করেন তখন গণতন্ত্র ও সামরিক শাসনের পার্থক্য অস্পষ্ট হয়ে যায়।" বেনজির বলেন, "আমি মনে করি উর্দি ছাড়াটা মুশাররফের জন্য খুবই জরুরি।" মুশাররফের সঙ্গে তার বৈঠক হয়েছে কিনা বেনজির সেটা নিশ্চিতও করেননি আবার অস্বীকৃারও করেননি। তিনি বলেন, "আমি শুধু এটা বলতে চাই যে সামরিক সরকার এবং পাকিস্তান পিপল'স পার্টির মধ্যে যোগাযোগ আছে। এর মধ্যে আমিও আছি।" বেনজির বলেন, সংঘাতপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও আফগানিস্তানকে অবশ্যই একযোগে কাজ করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/১৬১৩ ঘ.