২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়াকে জ্বালানি তেল পাঠাচ্ছে চীন

চীন মধ্য আগস্টে উত্তর কোরিয়াকে ৫০ হাজার টন ভারী জ্বালানি তেল পাঠাবে। ফেব্র"য়ারিতে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসাবেই চীন এ তেল দিচ্ছে। বার্তাসংস্থা ইয়নহ্যাপ রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সউল, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন মধ্য আগস্টে উত্তর কোরিয়াকে ৫০ হাজার টন ভারী জ্বালানি তেল পাঠাবে। ফেব্র"য়ারিতে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসাবেই চীন এ তেল দিচ্ছে। বার্তাসংস্থা ইয়নহ্যাপ রোববার একথা জানিয়েছে। উত্তর কোরিয়া গত মাসে তাদের পরমাণু চুল্লি বা বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধ করে দেয়। একই সময়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার কাছ থেকে পাওয়া ৫০ হাজার টন ভারী জ্বালানি তেলের বিনিময়ে তাদের গোপন পরমাণু স্থাপনা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দেয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়নহ্যাপ জানায়, জ্বালানি তেল পাঠানোর বিষয়ে চীনের পরিকল্পনাটি হচ্ছে দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত নিরস্ত্রীকরণ চুক্তিটির দ্বিতীয় পর্যায়ের অংশ। এ পর্যায়ে পিয়ংইয়ংকে তাদের পরমাণু স্থাপনাগুলো স্থায়ীভাবে অকার্যকর করতে এবং আণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। আর তার বিনিময়ে সাড়ে নয় লাখ টন ভারী জ্বালানি তেল পাবে পিয়ংইয়ং। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৯ঘ.