২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মার্কিন সেনার ১১০ বছর জেল

ইরাকের মাহমুদিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও তাকে সপরিবারে হত্যার ঘটনায় শনিবার এক মার্কিন সেনার ১১০ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০৬ সালের মার্চ মাসের বহুল আলোচিত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে মার্কিন সেনা প্রাইভেট জেসে স্পিলমানকে এ কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের সামরিক আদালত। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 06:04 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

শিকাগো, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের মাহমুদিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও তাকে সপরিবারে হত্যার ঘটনায় শনিবার এক মার্কিন সেনার ১১০ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০৬ সালের মার্চ মাসের বহুল আলোচিত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে মার্কিন সেনা প্রাইভেট জেসে স্পিলমানকে এ কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের সামরিক আদালত। সেনাবাহিনী একথা জানিয়েছে। কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেলের একটি সামরিক আদালতে একাধারে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জেসে স্পিলমান নামের ২২ বছর বয়সী ওই সেনা। হত্যা, ধর্ষণ, ধর্ষণের চক্রান্ত এবং ধর্ষণ করার জন্য বাড়িভেঙ্গে জোরপূর্বক সেখানে প্রবেশের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর আগে ওই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ার পরপরই তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। ২০০৬ সালের মার্চ মাসে ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে মাহমুদিয়ায় ওই পরিবারটির উপর হামলার জন্য যে পাঁচজন সেনা অভিযুক্ত হয়েছিল তাদের একজন স্পিলমান। ১৪ বছর বয়সী আবির কাশিম আল জানাবিয়াতকে ধর্ষণ করার পর তাকেসহ তার ছোটবোন এবং বাবা -মাকে হত্যা করে ওই মার্কিন সেনারা। অভিযুক্ত পাঁচ সেনার মধ্যে তিনজন এর আগে দোষী প্রমাণিত হওয়ায় তাদেরকে পাঁচ থেকে ১০০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের কাছে প্রমাণিত হয়েছে যে মার্কিন সেনারা মদ্যপ অবস্থায় কার্ড খেলতে খেলতে ওই হামলার পরিকল্পনা করে এবং স্পিলমান তাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫০ ঘ.