ইসলামাবাদ, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কঠোর সমালোচক ইফতিখার চৌধুরি প্রধান বিচারপতি পদে পুনর্বহাল হওয়ার পর এবার তার আরেক সমালোচককে মুক্তি দেওয়ার নির্দেশ দিল পাকিস্তান সুপ্রীম কোর্ট। মুশাররফের এই সমালোচক হচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বিরোধী দলীয় নেতা। নাম মাখদুম জাভেদ হাশমি। শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে মুক্তির আদেশ দেয়।
সেনাবাহিনীর নিন্দা করার দায়ে সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা মাখদুম জাভেদ হাশমিকে ২০০৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের কড়া সমালোচক হিসাবে পরিচিত।
সৌদি আরবে নির্বাসন থেকে দেশে ফিরতে নেওয়াজ শরীফ আদালতে আবেদন করার একদিন পর সুপ্রিম কোর্ট ওই আদেশ দিল
স
bdnews24