২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য অস্ত্র চুক্তির লক্ষ্য আল-কায়েদা, সিরিয়া ও ইরান: রাইস

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রতিশ্র"তি নিয়ে সোমবার মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, মিশর, ইসরায়েল ও সৌদি আরব পাচ্ছে সবচেয়ে বেশি অস্ত্র, তবে উপসাগরীয় দেশগুলোকেও দেওয়া হচ্ছে অনেক অস্ত্রশস্ত্র। যুক্তরাষ্ট্র বলছে, মিত্র দেশগুলোকে দেওয়া এ অস্ত্র সাহায্যের লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে আল-কায়েদা, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানকে মোকাবিলা করা। পরিকল্পনাটির বিরোধিতা করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতেই এ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রতিশ্র"তি নিয়ে সোমবার মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, মিশর, ইসরায়েল ও সৌদি আরব পাচ্ছে সবচেয়ে বেশি অস্ত্র, তবে উপসাগরীয় দেশগুলোকেও দেওয়া হচ্ছে অনেক অস্ত্রশস্ত্র। যুক্তরাষ্ট্র বলছে, মিত্র দেশগুলোকে দেওয়া এ অস্ত্র সাহায্যের লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে আল-কায়েদা, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানকে মোকাবিলা করা। পরিকল্পনাটির বিরোধিতা করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতেই এ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মিশর থেকে একত্রে সৌদি আরবে যাবেন রাইস ও গেটস। মধ্যপ্রাচ্যে এটাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর প্রথম যৌথ সফর। সৌদি থেকে আলাদা আলাদা ভাবে ইসরায়েলসহ অন্যান্য দেশ সফরে যাবেন এ দুই শীর্ষ মার্কিন মন্ত্রী। সমালোচকরা বলছেন, ইরাক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় সহযোগিতা করতে আরব মিত্রদের রাজি করাতেই এ 'ক্ষতিপূরণমূলক' ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন ছেড়ে মিশরে পৌঁছানোর পথে পররাষ্ট্রমন্ত্রী রাইস বলেন,"এতে 'ক্ষতিপূরণমূলক' ব্যবস্থার কিছু নেই। আমরা উগ্রবাদের মোকাবেলায় এ দেশগুলোর সঙ্গে কাজ করছি।" তিনি বলেন,"একটি স্থিতিশীল ইরাক প্রতিষ্ঠায় আমাদের সবার সাধারণ স্বার্থ রয়েছে, যে ইরাক নিজেকে রক্ষা করতে পারবে এবং তার ঐক্য ধরে রাখবে।" রাইস বলেন,"আল কায়েদা, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানের নেতিবাচক প্রভাব মোকাবেলায় উদার শক্তিগুলোকে উজ্জীবিত করবে এবং বৃহত্তর কৌশলগত সহায়তা করবে এই প্রচেষ্টা।" যুক্তরাষ্ট্রের এ সামরিক সহায়তা প্রকল্পে মিশরকে দশ বছরে একহাজার তিনশত কোটি ডলার এবং ইসরায়েলকে দশ বছরে তিনহাজার কোটি ডলারের অস্ত্রসাহায্যের পরিকল্পনা রয়েছে। মিশরকে গত ছয়বছর ধরে প্রায় একইরকম সাহায্য দিয়ে আসলেও ইসরায়েলকে আগের তুলনায় ২৫ ভাগ বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সৌদি আরবকে দেওয়া হচ্ছে প্রায় দুই হাজার কোটি ডলারের অস্ত্র সাহায্য। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট গাইডেড বোমাসহ অন্যান্য আদুনিক অস্ত্রশস্ত্র। এই প্রথমবারের মতো কোনো আরব দেশকে এ ধরনের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ সামরিক সাহায্য প্রকল্পকে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার প্রয়াস হিসেবে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসেইনি বলেছেন,"সবসময়ই মধ্যপ্রাচ্যে ভীতি ছড়িয়ে দেওয়া এবং এখানকার দেশগুলোর সুসম্পর্কে চিড় ধরানোর একটি বিশেষ নীতি রয়েছে যুক্তরাষ্ট্রের।" ইরান বলেছে, এতে করে মধ্যপ্রাচ্যে ভীতি ছড়িয়ে পড়বে এবং এ অঞ্চলের দেশগুলোর পারষ্পরিক সম্পর্কে অবিশ্বাস বাড়বে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫০ ঘ.