বার্লিন, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ইরাক নিয়ে এত বেশি সমস্যা জর্জরিত যে তারা ইরানে সশস্ত্র সংঘাতে জড়ানোর মতো অবস্থায় নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মুত্তাকি এক জার্মান ম্যাগাজিনে একথা বলেছেন। ইরানের পরমাণু কর্মসূচি ভুন্ডুল করে দিতে ইরানে সামরিক হামলা চালানোর কথা ওয়াশিংটনে প্রায়ই বিকল্প পথ হিসাবে আলোচনা হয়ে আসছে।
ফোকাস ম্যাগাজিনে দেওয়া সাক্ষাতকারে মুত্তাকি বলেন, "যুক্তরাষ্ট্র নতুন সামরিক সংঘাতে জড়ানোর মতো অবস্থায় নেই।" তিনি বলেন, ১ হাজার ৭০ লাখ মার্কিন সেনা তাদের নিজেদের নিরাপত্তা কিংবা ইরাকের নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম নয়।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের পরমাণু কর্মসূচিকে পরমাণু অস্ত্র বানানোর অপচেষ্টা বলে অভিযোগ করে আসছে। কিন্তু ইরান জোর দিয়ে বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই কর্মসূচি চালিয়ে আসছে। এই কর্মসূচি বন্ধে ইরানকে রাজি করানোর জন্য জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু মুত্তাকি তারপরও এ কর্মসূচি বন্ধ না করার অঙ্গীকার করেছেন।
ইরান এও জানিয়ে দিয়েছে যে কঠোর শাস্তি দিয়েও ইরানকে টলানো যাবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ঘ.
bdnews24