ইসলামাবাদ, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/আলজাজিরা ডটনেট) - পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর সঙ্গে আবুধাবীতে শুক্রবার এক বৈঠক করেছেন বলে বিভিন্ন প্রচার মাধ্যম খবর দিয়েছে। তবে পাকিস্তানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও এ ধরনের কোনো বৈঠকের কথা দুপক্ষই অস্বীকার করেছে । পাকিস্তানি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে।
জেনারেল মুশাররফ যখন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের সঙ্গে আবুধাবীতে বৈঠক করছিলেন তার কিছুক্ষণ আগেই ইসলামাবাদে লাল মসজিদকে ঘিরে আবারও মাদ্রাসাছাত্র - পুলিশ সংঘর্ষ বাঁধে । সেখানে আত্মঘাতী হামলায় ১৪ জন নিহত হন।
বেনজিরের দল পিপিপি - কে ক্ষমতার ভাগ দেওয়ার বিনিময়ে আরও এক মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তার সমর্থন আদায় এবং বর্তমান জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই মুশাররফ এ গোপন বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবুধাবীতে শুক্রবার এ বৈঠক হয়েছে বলে বলা হয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোসহ বিভিন্ন পত্রিকার খবরে। প্রায় একঘন্টাব্যাপী এ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বলে জানায় তারা।
বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর ওই বৈঠকের কথা জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন,"আমি এ ধরনের কোনো কিছু স্বীকার বা অস্বীকার করার মতো অবস্থায় নেই।"
এদিকে মুশাররফের মুখপাত্র মেজর জেনারেল রশিদ কোরেশীও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রশিদ বলেন,"আমার এ সম্পর্কে কোনো ধারণাই নেই, আমি কিছু বলতে চাচ্ছি না।"
অজ্ঞাত সূত্রের কথা উল্লেখ করে পাকিস্তানের জিও টেলিভিশন জানিয়েছে ,আবুধাবীর বৈঠকে বেনজির - মুশাররফ কোনো সমঝোতা হয়নি। মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে না দাঁড়ালে তাকে সমর্থন করতে বেনজিরের অস্বীকৃতির কারণে ওই আলোচনা ভেস্তে যায়।
পাকিস্তানের সংবিধানে পরিবর্তন এনে বেনজির ভূট্টোকে আবারও দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতার আলোচনা চলছিল বলেও জানায় ওই সূত্রটি।
এদিকে এ বৈঠক প্রসঙ্গে আল জাজিরার পাকিস্তান প্রতিবেদক কামাল হায়দার বলেন, "সরকার পুরো বিষয়টি সম্পর্কে মুখে কুলুপ এঁটে রেখেছে - তারা বরাবর বিষয়টি অস্বীকার করে আসছে। কিন্তু সবাই আপনাকে বলবে যে এটা এখন একটা ওপেন সিক্রেট।"
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে স্বপদে পুনর্বহালকে মুশাররফের জন্য চূড়ান্ত অবমাননাকর এবং চরম সতর্ক সংকেত বলে মনে করছেন বিশ্লে
bdnews24