২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার পরমাণুসহ আরও কয়েকরকম ওয়ারহেড বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বাবুর হাতফ-৭ নামক এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল)। সর্বশেষ মার্চে এটির পরীক্ষা চালানো হয়। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ইসলামাবাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান বৃহস্পতিবার পরমাণুসহ আরও কয়েকরকম ওয়ারহেড বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বাবুর হাতফ-৭ নামক এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল)। সর্বশেষ মার্চে এটির পরীক্ষা চালানো হয়। সেনাবাহিনী একথা জানিয়েছে। অজ্ঞাতপরিচয় এক সেনা কর্মকর্তা বলেছেন, "এই পরীক্ষা সফল হয়েছে।" সেনাবাহিনীর একটি আলাদা বিবৃতিতে বলা হয়, "এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রটি কার্যকর করার জন্য প্রস্তুত রাখা হল।" এতে আরও বলা হয়, "ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মুশাররফ এবং প্রধানমন্ত্রী শওকত আজিজ। পাশাপাশি তারা সব কৌশলগত উন্নয়ন পরিকল্পনা প্রজেক্টেই পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। পাকিস্তানের পরীক্ষিত বাবুর হাতফ-৭ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি রাডার এড়াতে সক্ষম। ২০০৫ সালে এই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালানো হয়। তারপর এর পাল্লা ৫০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৭০০ কিলোমিটার হয়েছে। পরমাণু অস্ত্রসমৃদ্ধ ভারত-পাকিস্তান প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। ২০০৪ সালে দু'দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরুর পরও দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেমে নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ঘ.