২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জোর উদ্যোগ নিতে বুশের প্রতি বাদশাহ আব্দুল্লাহর আহ্বান

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। মঙ্গলবার প্রেসিডেন্ট বুশের সঙ্গে একান্ত সান্ধ্য ভোজে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। মঙ্গলবার প্রেসিডেন্ট বুশের সঙ্গে একান্ত সান্ধ্য ভোজে তিনি এ আহ্বান জানান। মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের পরিকল্পনা ঘোষণার এক সপ্তাহ পর মঙ্গলবার বুশ হোয়াইট হাউসে বাদশাহ আব্দুল্লাহকে সান্ধ্য ভোজে আমন্ত্রণ জানান। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চার দশকের বেশি সময় ধরে চলমান সহিংসতা ও বিরোধ নিরসনে বুশের পরিকল্পিত ওই শান্তি সম্মেলন এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে। ওয়াশিংটনে জর্ডান দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বাদশাহ আব্দুল্লাহ মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন অনুষ্ঠানে আগামী সপ্তাহ ও মাসগুলোতে যুক্তরাষ্ট্রকে আরও জোরালো উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। বিশেষ করে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে বুশের সা