২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনাসহ ১৩ জনকে হত্যা করেছে টাইগাররা

শ্রীলংকার সংঘাতময় উত্তরাঞ্চলে মঙ্গলবার সেনাবাহী একটি বাসে অতর্কিতে হামলা চালিয়ে ৯ সেনাকে হত্যা করেছে তামিল টাইগার গেরিলা। এর কয়েক ঘন্টা আগে তারা ৪ গ্রামবাসীকে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

কলম্বো, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার সংঘাতময় উত্তরাঞ্চলে মঙ্গলবার সেনাবাহী একটি বাসে অতর্কিতে হামলা চালিয়ে ৯ সেনাকে হত্যা করেছে তামিল টাইগার গেরিলা। এর কয়েক ঘন্টা আগে তারা ৪ গ্রামবাসীকে হত্যা করে। সেনাবাহিনী এ কথা জানিয়েছে। শ্রীলংকার জাতীয় নিরাপত্তা বিভাগের বার্তা কক্ষে একজন মুখপাত্র বলেন, "মাননার থেকে ভাবুনিয়া যাওয়ার পথে সেনাবাহী একটি যান মাইন বিস্ফোরণের শিকার হয়। নিশ্চিতভাবেই এটা গেরিলাদের কাজ।" তিনি জানান, এ ঘটনায় ৭ বেসামরিক নাগরিকসহ আরও ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এর আগে একই এলাকায় গেরিলারা ৪ পুলিশকে হত্যা করে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮১৭ঘ.