২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে ১৯ জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী শনি ও রবি দুদিনে ওয়াজিরিস্তানে ১৯ জন তালেবান-পন্থী জঙ্গিকে হত্যার দাবী করেছে। জঙ্গিরা সরকারের সঙ্গে শান্তিচুক্তি ভঙ্গ করার পর ওয়াজিরিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সেনাবাহিনী রোববার এ দাবি করল। শনিবার ১৩ জঙ্গিকে হত্যা করার পর রোববার আরও ৬ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

মিরানশাহ, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান সেনাবাহিনী শনি ও রবি দুদিনে ওয়াজিরিস্তানে ১৯ জন তালেবান-পন্থী জঙ্গিকে হত্যার দাবী করেছে। জঙ্গিরা সরকারের সঙ্গে শান্তিচুক্তি ভঙ্গ করার পর ওয়াজিরিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সেনাবাহিনী রোববার এ দাবি করল। শনিবার ১৩ জঙ্গিকে হত্যা করার পর রোববার আরও ৬ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহীদ আরশাদ রয়টার্সকে বলেন, সশস্ত্র জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শনিবার রাতে কয়েকটি সেনা ফাঁড়িতে হামলা চালাতে আসলে তাদের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। তিনি বলেন, "আমাদের বাহিনী সতর্ক ছিল। হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তারা ১৩ জঙ্গিকে হত্যা করেছে। আর রোববারের সংঘর্ষে নিহত হয়েছে ৬ জঙ্গি।" সংঘর্ষে সোদের কোনো ক্ষতি হয়নি বলে জানান ওয়াহীদ। তিনি বলেন, "৩/৪টি যানে চড়ে এসে জঙ্গিরা আফগান সীমান্ত এলাকার গুলাম খান এলাকার সেনা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেনারা সঙ্গে সঙ্গে পাল্টা গুলি ছোঁেড়ে। এতে নিহত হয় ৪ জঙ্গি। জঙ্গিরা পরেএকই এলাকায় আরও কয়েকটি ফাঁড়িতে হামলা চালায়। কিন্তু সেনারা পাল্টা জবাবে তাদের প্রতিহত করে। এতে মারা পড়ে ৯ জঙ্গি। রোববার নিহত হয় আরও ৬ জঙ্গি। এই ১৯ জনের মৃত্যু ছাড়াও সেনারা ৭ জঙ্গিকে আটক করেছে বলে জানায়। অন্য এক ঘটনায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় ৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষে গোলাগুলি হলেও এতে জঙ্গি হতাহতের ঘটনা তেমন ঘটেনি বলে জানান ওয়াহীদ। ওয়াহীদ বলেন, "গোলযোগপূর্ণ এলাকায় গাণশীপ নিয়ে পাহারা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা হতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৯ঘ.