২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতিখারকে স্বপদে পুনর্বহালের রায় দিল পাকিস্তান সুপ্রীম কোর্ট

বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে আগের পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রীম কোর্ট। শুক্রবার আদালতের রায়ে বলা হয়েছে, ইফতিখারকে বরখাস্তের পদক্ষেপ 'অবৈধ'। তাকে আবারও প্রধান বিচারপতি পদে বহাল করার উচিত। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইফতিখারকে বরখাস্ত করার ৪ মাস পর আদালত এই রায় দিল। এই কয়েকমাসে ইফতিখার প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, আদালতের এই রায় মুশাররফের জন্য একটি বড় ধাক্কা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মুশাররফ বরখাস্ত করেছিলেন ইফতিখারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ইসলামাবাদ, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে আগের পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রীম কোর্ট। শুক্রবার আদালতের রায়ে বলা হয়েছে, ইফতিখারকে বরখাস্তের পদক্ষেপ 'অবৈধ'। তাকে আবারও প্রধান বিচারপতি পদে বহাল করার উচিত। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইফতিখারকে বরখাস্ত করার ৪ মাস পর আদালত এই রায় দিল। এই কয়েকমাসে ইফতিখার প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, আদালতের এই রায় মুশাররফের জন্য একটি বড় ধাক্কা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মুশাররফ বরখাস্ত করেছিলেন ইফতিখারকে। কিন্তু অনেকেরই ধারণা মুশাররফের আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথে ইফতিখার বাধা হয়ে দাঁড়াতে পারেন ভেবেই তাকে অপসারণ করা হয়েছিল। কিন্তু আদালতে দুমাসের পুরোনো ইফতিখার মামলার ১৩ সদস্যের বেঞ্চের প্রধান বিচারপতি খলিল উর রেহমান জানান, তাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়ে স্বপদে পুনর্বহাল করতে বলা হয়েছে। আদালতের এ রায়ে ইফতিখারের সমর্থকরা শুক্রবার ইসলামাবাদে আনন্দ-উল্লাস করেছে। পাকিস্তানে একের পর এক বোমা হামলার ঘটনা এবং ব্যাপক জনঅসোন্তষের মুখে থাকা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এর মধ্য দিয়ে আরও শোচনীয় অবস্থায় পড়লেন বলেই পর্যবেক্ষকদের ধারণা। ইফতিখারের আইনজীবী এজাজ আহসান আদালতের এই রায়কে গোটা জাতির জন্য বিজয় বলে বর্ণনা করেছেন। বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ঘ.