প্রিস্টিনা, জুলাই ২০ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)---সার্বিয়ার প্রদেশ কসোভো ২৮ নভেম্বরে একতরফা স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছে। কসোভোর প্রধানমন্ত্রী আজিম চেকু শুক্রবার বলেছেন, "কসোভোর একতরফাভাবেই সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করা উচিত। কারণ, জাতিসংঘের বাইরে গিয়ে কসোভোর স্বাধীনতা প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।"
উল্লেখ্য, রাশিয়ার ভেটোর মুখে পশ্চিমারা কসোভোর ভাগ্য নির্ধারণী ইস্যুটি শুক্রবার প্রায় গুটিয়ে আনার পথে। সেকু বলেছেন, "জাতিসংঘ কসোভোর ব্যাপারে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।" ফলে তিনি ২৮ নভেম্বরে একতরফা স্বাধীনতা ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
২৮ নভেম্বর দিনটি আলবেনীয়দের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেকু বলেন, দিনটি নির্ধারণ করতে কসোভো পার্লামেন্টের উচিত একটি প্রস্তাবনা পাস করা। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইসের সঙ্গে বৈঠক শেষে ফিরে এসেই ওই পদক্ষেপ নেবেন বলে জানান সেকু।
তিনি আরও জানান, তার এই পদক্ষেপের কথা তিনি তার সঙ্গেকার সব নেতাকেই জানিয়েছেন। সরকাররি ও বিরোধীদলীয় সব নেতাদেরই একথা জানানো হয়েছে। তবে সবাই তার প্রস্তাবে রাজি কিনা তা তিনি জানাননি।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছৈ, কসোভো সার্বিয়ার কাছ থেকে যেভাবেই হোক স্বাধীনতা পাবে। তা এতে জাতিসংঘে রাশিয়ার যতই আপত্তি থাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বৃহস্পতিবার একথা বলেন।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে লিসবন সফরকালে সফরসঙ্গী সাংবাদিকদের রাইস বলেন, "কসোভোকে স্বাধীনতা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্র"তিবদ্ধ।" প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও এর আগে কসোভোর স্বাধীনতা পাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।
লিসবনে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ এবং জাতিসংঘ। ফলে বৈঠককালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে দেখা হবে রাইসের। বৈঠকে তিনি অন্যান্য ইসুর পাশাপাশি কসোভো নিয়েও আলোচনা করার কথা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া বরাবরই কসোভোর স্বাধীনতার বিরোধিতা করে আসছে।
ফলে কসোভো ইসুটি যুক্তরাষ্ট্র জাতিসংঘের বাইরে নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করবে কিনা জিজ্ঞেস করা হলে রাইস বলেন, "আমরা কসোভোর স্বাধীনতায় প্রতিশ্র"তিবদ্ধ এবং কোনো না কোনোভাবে তা অর্জন করার চেষ্টা নেব।"
কসোভো ইসুতে রাশিয়ার বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্র এটি নিরাপত্তা পরিষদের বাইরে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে পারে বলে গুঞ্জন উঠেছে। তাছাড়া গত শুত্রবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া রাজি থাক বা না থাক নিরাপত্তা পরিষদের বাইরেই কসোভো ইসুতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ঘ.
bdnews24