২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭৯ তে পৌঁছেছে

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত আরও ৮৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উদ্ধারকর্মীরা এয়ারবাসের জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলো বের করে আনে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭৯। ব্রাজিলের ইতিহাসে ভয়াবহতম এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০০ তে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সাও পাওলো, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত আরও ৮৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উদ্ধারকর্মীরা এয়ারবাসের জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলো বের করে আনে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭৯। ব্রাজিলের ইতিহাসে ভয়াবহতম এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০০ তে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ১৮৬ জন যাত্রী ও ক্রু নিয়ে উড়োজাহাজটি সাও পাওলো বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এ ঘটনায় বিরোধীদলীয় নেতারা প্রতিরক্ষামন্ত্রী ওয়ালিদ পিয়ার্সসহ বিমান কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন। দমকলকর্মীরা বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৭৬টি মৃতদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়। সাও পাওলোর প্রাদেশিক কর্মকর্তারা জানান, দুর্ঘটনার শিকার ব্রাজিলের শীর্ষ বিমান পরিবহণ কোম্পানি টিএএম লিনহ্যাস অ্যায়েরেসের এয়ারবাস থেকে জীবিত আর কাউকে উদ্ধারের আশা নেই। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থলে নিহতদের ধরলে মৃতের সংখ্যা ২০০ হতে পারে। টিএএমের কার্গো ভবনের ৫ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। আরও ১১ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ারবাসটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে ওই কার্গো টার্মিনাল ও একটি গ্যাস স্টেশনে আছড়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪৫৬ ঘ.