২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানদের শক্তি উদ্বেগজনক হারে বাড়ছে: ব্রিটেন

আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিকে আন্তর্জাতিক বাহিনী দিয়ে আর সাহায্য করছে না ন্যাটো দেশগুলো। ফলে তালেবানদের শক্তি উদ্বেগজনকহারে বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিকে আন্তর্জাতিক বাহিনী দিয়ে আর সাহায্য করছে না ন্যাটো দেশগুলো। ফলে তালেবানদের শক্তি উদ্বেগজনকহারে বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। হাউস অফ কমন্সের প্রতিরক্ষা কমিটি তাদের গবেষণা রিপোর্টে এর সঙ্গে সম্পর্কিত কয়েকটি উদ্বেগের বিষয় গুরুত্বসহকারে তুলে ধরেছে। এগুলোর মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর প্রশিক্ষণে ঘাটতি থেকে শুরু করে পপি চাষ বন্ধে স্বচ্ছ নীতি না থাকার কথা বলা হয়েছে। তবে এর মধ্যে প্রধান চিন্তার বিষয় হলো ন্যাটোভুক্ত অন্য দেশগুলোর সমর্থন না পাওয়া। দেশগুলোর অনেকেই আফগানিস্তানে ৩৬০০ হাজার যৌথ বাহিনীর ইসাফ (ইএসএএফ) মিশনে আরো বেশি করে সৈন্য পাঠাচ্ছে না। আফগানিস্তানে ইরাকের মত আত্মঘাতী হামলাসহ সহিংসতা আরও বাড়ছে। দক্ষিণাঞ্চল ছাড়িয়ে তালিবান এবং আল কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের প্রভাব অন্য এলাকায়ও বিস্তার লাভ করেছে। এ পরিস্থিতি ন্যাটোভুক্ত দেশগুলোর সাহায্য না পাওয়ার সত্যতাই প্রমাণ করে। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর নেতৃত্বে রয়েছে ব্রিটেন। এ মিশনে তাদের সাহায্যের পরিমাণও বেশি। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমন্দে তাদের ৭১০০ সেনা রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫ পৃষ্ঠার ওই রিপোর্টে এভাবেই উপসংহার টানা হয়েছে, " আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে ইসাফ মিশনে সৈন্য পাঠাতে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের অনীহা ন্যাটোর বিশ্বাসযোগ্যতা এবং ইসাফের কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করেছে।" রিপোর্টে আফগানিস্তানের পুরো মিশনের ব্যাপারে ব্রিটেনের দায়িত্ববোধের প্রশংসা করা হয়। রিপোর্ট প্রণেতারা আরও বলেছেন, " প্রতিরক্ষা মন্ত্রণালয় (ব্রিটেনের) পরিস্থিতির বর্ণনা করে বলেছে যে, তালিবান বিদ্রোহ আফগানিস্তানের জন্য কৌশলগত হুমকি নয়। তবে সহিংসতা ক্রমেই বাড়ছে এবং সেটা রাজধানী কাবুলসহ উত্ত ও পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। "এছাড়াও বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা আফগান সরকার ও ইসাফের প্রতি সমর্থনকেও ক্ষতিগ্রস্ত করেছে এবং বিদ্রোহকে আরো উস্কে দিয়েছে। এর ফলে আমাদের বাহিনী আবারও বিপদের মুখে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনি বিপোর্টটিকে ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করে বলেছেন, ন্যাটোর তরফ থেকে আরও সাহায্য প্রত্যাশা করেন তিনি। আফগানিস্তানে পরিস্থিতি তাৎপর্যপূর্ণ অবনতি ঘটার কথা অথবা ব্রিটিশ বিমান বাহিনীর সম্পদের ওপর চাপ পড়ার বিষয়টি তিনি নাকচ করে দিয়েছেন। তিনি তালিবান প্রসঙ্গে বলেন, তালিবানরা যেভাবে আমাদের মুখোমুখি হয়েছে তার তুলনায় আমরা সব সময় তাদেরকে খুব বেশি প্রতিদ্বন্দ্বী ভেবেছি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাহিনীর জন্য আফগানিস্তান দীর্ঘমেয়াদী অঙ্গীকারের বিষয়। তিনি।" তিনি পরামর্শ দিয়ে বলেন, "আমাদের সমর্থন প্রত্যাহার করা এবং আফগানিস্তান একা ফেলে আসাটাই জবাব নয়। " বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৪৪ ঘ.