২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সাবেক মাওবাদী দলটি এখন নিবন্ধিত রাজনৈতিক দল

নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের দলটি এখন আনুষ্ঠানিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আগামী নভেম্বরে গণপরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। ২২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মাওবাদী দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে হাতুড়ি ও শিকল। এই নির্বাচনেই নেপালের রাজতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

কাঠমান্ডু, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের দলটি এখন আনুষ্ঠানিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আগামী নভেম্বরে গণপরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। ২২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মাওবাদী দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে হাতুড়ি ও শিকল। এই নির্বাচনেই নেপালের রাজতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশনের মুখপাত্র লক্ষণ ভট্টরাই বলেন, "তারা (মাওবাদী) এখন অন্য দলগুলোর মতই একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।" সাবেক মাওবাদীরা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী দলের তালিকাভুক্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে শান্তিচুক্তির আওতায় কয়েকটি শিবিরে তারা তাদের কয়েক হাজার যোদ্ধা এবং প্রায় সাড়ে ৩ হাজার অস্ত্র জাতিসংঘের তত্ত্বাবধানে রেখে দিয়েছে। মাওবাদীরা রাজতন্ত্র উচ্ছেদের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে লড়াই চালিয়ে আসছিলো। এই রক্তাক্ত লড়াইয়ে প্রায় ১৩ হাজার মানুষ প্রাণ হারায়। গত বছর প্রচণ্ড বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তরের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মাওবাদীরা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে। এর ফলে এক বছর পর গোটা জাতির ওপর রাজা পুরো নিয়ন্ত্রণ লাভ করলেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফবি/১৭৪৮ঘ.