২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি জটিল এবং চ্যালেঞ্জিং: যুক্তরাষ্ট্র

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি খুবই জটিল এবং আগামী মাসগুলোতে এখানে হামলা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ইরাক যুদ্ধের অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট বুশের প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের বয়ানের ভিত্তিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা এই খসড়া প্রতিবেদন তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ওয়াশিংটন, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের নিরাপত্তা পরিস্থিতি খুবই জটিল এবং আগামী মাসগুলোতে এখানে হামলা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ইরাক যুদ্ধের অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট বুশের প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের বয়ানের ভিত্তিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা এই খসড়া প্রতিবেদন তৈরি করেছেন। মার্কিন কংগ্রেসের চাপের মুখে ইরাক পরিস্থিতির এই অন্তর্বর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করলেন বুশ। এতে করে বুশকে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে বাধ্য করার ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রচেষ্টা আরও ত্বরান্বিত হতে পারে। ইরাক যুদ্ধে অগ্রগতির একটি মিশ্র প্রতিবেদন এটি। এতে বলা হয়েছে, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। আগামী দিনগুলোতে ইরাকের আল-কায়েদা শাখা ব্যাপক হামলা শুরু করতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্য অর্জনে ইরাক সরকারের কিছু অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সেপ্টেম্বরে ইরাক যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশের আগেই সাময়িকভাবে এই খসড়া প্রকাশ করা হল। প্রতিবেদনে ইরাক যুদ্ধে কংগ্রেসের বেঁধে দেওয়া ১৮ টি লক্ষ্যমাত্রার মধ্যে ৮ টি অর্জনের জন্য ইরাক সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। এই ৮ টি বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে বাগদাদ সরকার পারদর্শিতা দেখাতে পারেনি। সেকারণে, ইরাক সরকারের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি অন্য দুটি ক্ষেত্রে ইরাক সরকারের সাফল্য সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। ইরাকে চলমান সহিংস পরিস্থিতিতে ইরাকি নেতারা যে যুক্তরাষ্ট্রের কথামতো সংহতি স্থাপনের প্রচেষ্টা নিতে পারেননি-- একথা বলা ছাড়া প্রশাসনের অন্য কিছু বলার উপায়ও নেই। তারপরও বুশ প্রশাসন প্রতিবেদনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তুলে ধরার চেষ্টা নিয়েছে। ইরাকে ছয়মাস আগে বুশ অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এ পর্যন্ত আশা জাগিয়েছে এমন বিষয়গুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেমন: বাগদাদে সা