২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনা সরালে দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে: ইরাক

আগেভাগেই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে দেশে পুরোদস্তুর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন ইরাকি নেতারা। ইরাক থেকে মার্কিন সেনা সরানো নিয়ে হোয়াইট হাউসে জোর বিতর্ক চলছে। এর জেরে প্রেসিডেন্ট বুশ ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে নিতে পারেন--নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইরাকি নেতারা ওই সতর্কবাণী দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

বাগদাদ, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আগেভাগেই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে দেশে পুরোদস্তুর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন ইরাকি নেতারা। ইরাক থেকে মার্কিন সেনা সরানো নিয়ে হোয়াইট হাউসে জোর বিতর্ক চলছে। এর জেরে প্রেসিডেন্ট বুশ ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে নিতে পারেন--নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইরাকি নেতারা ওই সতর্কবাণী দিলেন। ইরাকে এ সপ্তাহেই কয়েকদফা বোমা হামলায় ২৫০ ইরাকির মৃত্যু ঘটেছে। এ পরিস্থিতিতে ইরাক থেকে মার্কিন সেনা সরানোর পরিণতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বলেন, "এতে করে ইরাকে গৃহযুদ্ধ, দেশ বিভাজন এবং আঞ্চলিক লড়াই শুরুর পট প্রস্তুত হবে। দেশ ভেঙে পড়তে পারে।" নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন স্পর্কে জিজ্ঞেস করা হলে জেবারি একথা বলেন। এদিকে, ইরাকের কর্মকর্তারা বলছেন, দেশের নিরাপত্তাবাহিনী এখনও নিরাপত্তাভার নিতে সক্ষম নয়। এ অবস্থায় মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইরাকের নিরাপত্তায় শুণ্যতা সৃষ্টি হবে বলে তারা সতর্ক করে দেন। ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির ঊর্ধ্বতন উপদেষ্টা সাদিব আল রিকাবি বলেছেন, "আমাদের বিশ্বাস, কেবল সরকারই নয় দেশের সব রাজনৈতিক দলও বিশ্বাস করে যে, মার্কিন বাহিনীর উপস্থিতি থাকা প্রয়োজন। ইরাকে ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে এবং গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচাতেই এই সেনা উপস্থিতি দরকার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ঘ.