ওয়াশিংটন, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাক থেকে সেনা প্রত্যাহার নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে হোয়াইট হাউসে। ইরাকে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে যাওয়া ও ইরাক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে একের পর রিপাবলিকান সিনেট সদস্য বুশ প্রশাসনের বিরোধিতা করছেন। এ অবস্থায় ইরাকের বেশি ঝুঁকিপ্রবণ এলাকাগুলো থেকে পর্যায়ক্রমে সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে বুশ তার ইরাক যুদ্ধনীতির রাজনৈতিক সমর্থকদের সমর্থন ফিরে পাওয়ার চেষ্টা নিতে পারেন। তবে বিষয়টি নিয়ে চরম বিতর্ক থাকায় সিদ্ধান্ত নিতে পারছে না হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমস সোমবার একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট বুশ এবং তার শীর্ষ কর্মকর্তারা ভেবেছিলেন আগামী ১৫ সেপ্টেম্বর ইরাকে মার্কিন
বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস এবং সেখানকার মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের 'ইরাকের নিরাপত্তা ও রাজনৈতিক অগ্রসরতা' নিয়ে বহু প্রতীক্ষিত 'ইরাক রিপোর্ট' হাতে পাওয়ার পরই ইরাক যুদ্ধনীতি পুনর্বিবেচনা করবেন তারা।
কিন্তু এ সপ্তাহেই ইরাক যুদ্ধের ভবিষ্যত এবং ব্যয়ভার বহন করা নিয়ে মার্কিন সিনেটের বিতর্ক আয়োজনের প্রস্তুতিতে বুশ প্রশাসনের ওপর ব্যাপক চাপ বেড়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে ইরাক যুদ্ধ নিয়ে রিপোর্ট প্রস্তুত করায় সহায়তা করতে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তার পূর্ব নির্ধারিত লাতিন আমেরিকা সফর বাতিল করেছেন রোববার।
বর্তমান পরিপ্রেক্ষিতে ১৫ জুলাইয়ের মধ্যেই ইরাক নিয়ে একটি অন্তর্র্বতী প্রতিবেদন প্রকাশ করতে হবে বুশ প্রশাসনকে। সা
bdnews24