২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় সন্ত্রাসী হামলার সতর্কবাণী দিল ইইউ-ইসরায়েল

মরোক্কোয় সন্ত্রাসী হামলা হওয়ার আগাম সতর্কবাণী দিয়েছে ইইউ এবং ইসরায়েল। তারা জানায়, এ হামলা একরকম নিশ্চিত। এ লক্ষ্যে আগেভাগেই মরোক্কোর পশ্চিমা দূতাবাস এবং পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। আল-আহদাত আল মাগরিবিয়া দৈনিক সোমবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

রাবাত, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মরোক্কোয় সন্ত্রাসী হামলা হওয়ার আগাম সতর্কবাণী দিয়েছে ইইউ এবং ইসরায়েল। তারা জানায়, এ হামলা একরকম নিশ্চিত। এ লক্ষ্যে আগেভাগেই মরোক্কোর পশ্চিমা দূতাবাস এবং পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। আল-আহদাত আল মাগরিবিয়া দৈনিক সোমবার একথা জানায়। দৈনিকটি জানায়, ইউরোপীয় কমিশনের নিরাপত্তা দপ্তর রাবাতে একটি প্রতিবেদন পাঠিয়ে সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলার ব্যবস্থা নিতে বলেছে। ইইউ'র প্রতিবেদনে মরোক্কোয় হামলার ব্যাপারটি প্রায় নিশ্চিত বলে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে যে জায়গাগুলো সন্ত্রাসীদের হামলার লক্ষ্য হতে পারে সেগুলোও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরবীভাষী পত্রিকাটি একথা জানায়। পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, "ইইউ মরোক্কোকে সন্ত্রাসী হামলার তথ্যের গুরুত্বানুয়াযী নজরদারি জোরদার করতে বলেছে। ফ্রান্স নিশ্চিত করে জানিয়েছে যে, সন্ত্রাসীরা আলজেরিয়া এবং মরোক্কোয় হামলার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে।" বিষয়টি নিয়ে ইসরায়েলি ও মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গত সপ্তাহে প্যারিসে আলোচনাও করেছেন বলে জানায় পত্রিকাটি। এতে বলা হয়, আলজেরিয়া ও মৌরিতানিয়া থেকে জিহাদিদের মরোক্কোয় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দা তথ্য পেয়েছে রাবাত। ইইউ এবং ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আল-কায়েদা সদস্যরা মরোক্কোয় ঢুকে পড়তে পারে এবং তাদের কেউ কেউ চিহ্নিতও হয়ে থাকতে পারে। উল্লেখ্য, সন্ত্রাসী হামলার আশঙ্কায় গত শুক্রবার মরোক্কোয় সর্বচ্চো সতর্কতা জারি করা হয়। মরোক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা সা