২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে কমান্ডো অভিযান, কমান্ডার নিহত

ইসলামাবাদের লাল মসজিদে জিম্মি নারী ও শিশুদের মুক্ত করতে কমান্ডো অভিযান চালিয়েছে সেনারা। রোববার সেনারা বিস্ফোরণ ঘটিয়ে মসজিদের দেয়াল ভেঙে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চালায়। মসজিদ ও তৎসংলগ্ন বালিক মাদ্রাসায় অবরুদ্ধ জঙ্গিরা এর পাল্টা জবাব দেয় গুলি ছুঁড়ে। এতে অভিযানে নিয়োজিত সেনা ইউনিটের কমান্ডার নিহত হন। সেনাবাহিনী একথা বলেছে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার জঙ্গিদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে মারা পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 07:34 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ইসলামাবাদ, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলামাবাদের লাল মসজিদে জিম্মি নারী ও শিশুদের মুক্ত করতে কমান্ডো অভিযান চালিয়েছে সেনারা। রোববার সেনারা বিস্ফোরণ ঘটিয়ে মসজিদের দেয়াল ভেঙে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চালায়। মসজিদ ও তৎসংলগ্ন বালিক মাদ্রাসায় অবরুদ্ধ জঙ্গিরা এর পাল্টা জবাব দেয় গুলি ছুঁড়ে। এতে অভিযানে নিয়োজিত সেনা ইউনিটের কমান্ডার নিহত হন। সেনাবাহিনী একথা বলেছে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার জঙ্গিদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে মারা পড়বে। মুশাররফ বলেন, "জঙ্গিদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। আত্মসমর্পণ না করলে তাদের মেরে ফেলা হবে।" পাকিস্তানের কয়েকমাসের উত্তেজনার মধ্যে মঙ্গলবার লাল মসজিদ চত্বরে মাদ্রাসার জঙ্গি শিক্ষার্থীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের পর থেকেই ওই এলাকা ঘিরে রেখেছে শ'শ' পাকিস্তানি পুলিশ।" এ ঘটনায় এপর্যন্ত কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চললেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এখনও মসমজিদে পুরোদস্তুর অভিযান শুরু করেনি। জিম্মি নারী ও শিশু হতাহতের ঘটনা এড়াতেই তা করা হচ্ছে না বলে জানিয়েছে সরকার। কেবল জিম্মিদের বের করে আনার পথ বের করার চেষ্টা চলছে। সেনারা ইতমধ্যেই মসজিদের দেয়ালে এর আগে ৪/৫ টি ফুটো করেছে। গতরাতে তারা আরও ২/৩ টি ফুটো করে। আর একাজ চলার মাঝেই মসজিদের ভেতর থেকে জঙ্গিদের গুলি ছুটে আসছে। এতে নারী ও শিশু উদ্ধার মিশনের নেতৃস্থানীয় লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন এবং আরেকজন কমান্ডো আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। তালেবান ধাঁচের আন্দোলনের নেতা আব্দুল রশীদ গাজী রেব্বার পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে তার ৩০০রও বেশি অনুসারী নিহতের দাবি করেছেন। এদের বেশির ভাগই নারী বলে জানান তিনি। তবে তথ্যমন্ত্রী আলী দুরানি তার এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন। এর আগে লাল মসজিদের অচলাবস্থা কাটাতে উগ্রবাদী নেতা আব্দুল রশিদ গাজীর সঙ্গে দেখা করতে চান পাকিস্তানের ইসলামপন্থী রাজনীতিকরা। কিন্তু আব্দুল রশিদ বলছেন, মৃত্যুবরণ করতে হলেও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না তিনি। এদিকে শনিবার সকালেও লাল মসজিদ এলাকায় ব্যাপক গোলাগুলি ও ভারী গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে। এদিকে শুক্রবারে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যার প্রচেষ্টা সম্পর্কে দেশটির সরকার বলেছে মুশাররফের বিমানের সঙ্গে বিমানবন্দর এলাকার ওই গোলাগুলির কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা। পাকিস্তানের একটি ইসলামপন্থী দলের নেতা ও পার্লামেন্টের সদস্য সামিয়া রাহিল কাজী বলেছেন অচলবস্থা নিরসনে মাদ্রাসা কর্তৃপক্ষকে রাজি করাতে লাল মসজিদে গিয়ে আলোচনা করতে চান তারা। তিনি বলেন," আমরা চাই সরকার এ অভিযান বন্ধ করুক। আমরা এটাও চাই যে মসজিদ কর্তৃপক্ষ তাদের অনড় অবস্থান থেকে সরে আসুক এবং ছেলেমেয়েদের হস্তান্তর করুক।" এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালেও তুমুল গোলাগুলি হয়ছে ওই এলাকায়। গোলাগুলিতে এক সেনা নিহত হয়েছেন এবং তার লাশ পড়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। কিন্তু কর্তৃপক্ষ কোনো হতাহতের কথা স্বীকার করেননি। শুক্রবার মসজিদ থেকে বেরিয়ে আসা এক শিক্ষার্থী জানিয়েছে, বয়স্ক ছাত্ররা কম বয়সী ছাত্রদের মসজিদের ভেতরে থাকতে বাধ্য করছে। আরেক শিক্ষার্থী জানায় মসজিদের ভেতরে খাবার ও পানি ফুরিয়ে আসছে। ভেতরে কয়েকজন আহত ছাত্রও রয়েছে বলে জানায় সে। শনিবার সকালে রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে লাল মসজিদ নেতা আব্দুল রশিদ গাজী বলেছেন,"আমি আমার অবস্থান থেকে সরছি না, আত্মসমর্পণের প্রশ্নই আসে না।" তবে ইসলামপন্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন বলে জানান তিনি। রশিদ জানান শুক্রবার সেনাদের গুলিতে তিন ছাত্র নিহত হয়েছে। ছাত্রছাত্রীদের জোর করে আটকে রাখা এবং তাদের মানবঢালহিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সরকারের অভিযোগ নাকচ করে দেন আব্দুল রশিদ। এর আগে পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আজিম খান বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী মানবঢাল হিসাবে শিশুদের ব্যবহৃত হওয়ার কথা জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে খান বলেন, "সশস্ত্র জঙ্গিরা মসজিদ কক্ষে বহু নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।" তিনি আরও জানান, "আটক জঙ্গি নেতা আজিজের ভাই মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার বেজমেন্টে ২৫ জন নারীকে জিম্মি করে লুকিয়ে আছে।" আজিম বলেন, " হ্যাঁ। তারা মানবঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, জঙ্গিরা জিম্মিদের উদ্বিগ্ন হতে মানা করছে। নারী ও শিশুদের তারা বলছে, উদ্বিগ্ন হবেন না। কারণ, আপনারা যতক্ষণ এখানে আছেন ততক্ষণ নিরাপত্তা বাহিনী আমাদের আক্রমণ করবে না।" এর আগে লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বুধবার সন্ধ্যায় একদল ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২১ঘ.