২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সামরিক শক্তি অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে : অস্ট্রেলিয়া

চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ওই অঞ্চলে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কৌশলপত্রে একথা বলে হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বৃহস্পতিবার এই কৌশলপত্র প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ক্যানবেরা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ওই অঞ্চলে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কৌশলপত্রে একথা বলে হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বৃহস্পতিবার এই কৌশলপত্র প্রকাশ করেন। চীনের সামরিক শক্তি বৃদ্ধি সম্পর্কে এতে বলা হয়, " যে গতিতে এবং যেসব উপাদান নিয়ে চীনের সমরশক্তি বিকশিত হচ্ছে, বিশেষত নতুন অস্ত্রশস্ত্র যেমন স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও এর বিধ্বংসী ক্ষমতার কারণে এ অঞ্চলে ভুল বোঝাবুঝি ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।" যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধিতে উৎকণ্ঠিত হলেও এ বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করছিল না। বিশেষত জাপানকে ছাড়িয়ে এ বছরই চীন দেশটির শীর্ষ বাণিজ্য সহযোগী হয়ে ওঠায় মুশকিলে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বেইজিংয়ের সঙ্গে ক্যানবেরার সম্পর্ক নিয়ে চিন্তিত ওয়াশিংটন দেশটির সঙ্গে জাপান - যুক্তরাষ্ট্রের মিত্রতা ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেয় এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। অস্ট্রেলিয়া যেদিন এ সামরিক কৌশলপত্র প্রকাশ করলো সেদিনই সিডনিতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ কিটিহক। সামরিক কৌশলপত্রে বলা হয়,"এ অঞ্চলে জাপানের চেয়ে ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু নেই অস্ট্রেলিয়ার।" অস্ট্রেলিয়ার সামরিক কৌশলপত্র প্রকাশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চীন বলেছে,"চীন তার শান্তিপূর্ণ উন্নয়ন কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্র"তিবদ্ধ এবং বারবারই এ বিষয়ে অঙ্গীকার করে আসছে।" চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং এক নিয়মিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বেইজিংয়ে একথা বলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.