ওয়াশিংটন, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- উত্তর কোরিয়া পরমাণু চুল্লি বন্ধের আগেই প্রতিশ্র"ত জ্বালানি সাহায্যর সরবরাহ চাওয়ার পর দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহেই পিয়ংইয়ংকে তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধের প্রক্রিয়া যাচাই করতে দিতে রাজি হয়েছে-- জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা
একথা জানানোর একদিন পরই দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা পিয়ংইংয়ে আগামী সপ্তাহে তেল পাঠানো হবে বলে জানান।
ফেব্র"য়ারির ছয়জাতি চুক্তি অনুসারে ওই চুল্লি বন্ধের বিনিময়ে ৫০,০০০ টন ভারী জ্বালানি তেল দেওয়ার কথা উত্তর কোরিয়াকে। কিন্তু এই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া এতদিন ইয়ংবেয়ন চুল্লি বন্ধ করেনি ম্যাকাও ব্যাংকের তহবিল নিয়ে বিরোধের কারণে।
ইতোপূর্বে ম্যাকাও ব্যাংকের তহবিল পুরোপুরি মুক্ত করার শর্তে উত্তর কোরিয়া ইয়ংবেয়ন চুল্লি বন্ধ করবে বলে জানায়। তহবিল মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তারা কদিন আগে চুল্লি বন্ধের প্রক্রিয়া শুরু করে। চুল্লি বন্ধের ব্যাপারে আইএইএ'র অস্ত্র পরিদর্শকদলের প্রধানের সঙ্গে স
bdnews24