২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে চীনা শাসনের একদশক পূর্তি

হংকংয়ে চীনা শাসনের একদশক পূর্তি হল রোববার। এ দিনেই নতুন মেয়াদের জন্য হংকংয়ের প্রধান নির্বাহীকে নিয়োগ দিলেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। হংকংবাসীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জিনতাও বলেন সবার আগে মাতৃভূমির কথা মনে রাখতে হবে আমদের সবাইকে। ১৫৬ বছর ব্রিটেনের উপনিবেশ থাকার পর ১৯৯৭ সালের ১লা জুলাই ব্রিটিশদের কাছ থেকে পুনরায় হংকংয়ের কর্তৃত্ব বুঝে নিয়েছিল চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

হংকং, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- হংকংয়ে চীনা শাসনের একদশক পূর্তি হল রোববার। এ দিনেই নতুন মেয়াদের জন্য হংকংয়ের প্রধান নির্বাহীকে নিয়োগ দিলেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। হংকংবাসীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জিনতাও বলেন সবার আগে মাতৃভূমির কথা মনে রাখতে হবে আমদের সবাইকে। ১৫৬ বছর ব্রিটেনের উপনিবেশ থাকার পর ১৯৯৭ সালের ১লা জুলাই ব্রিটিশদের কাছ থেকে পুনরায় হংকংয়ের কর্তৃত্ব বুঝে নিয়েছিল চীন। উপনিবেশ থেকে মুক্তির পর পুনরায় চীনা শাসনে ফিরে আসার এ দিনটি উদযাপনে সরকারি আয়োজন ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের অনেক তরুণ তরুণীই সারাদিন ধরে উপভোগ করেছে পিপলস লিবারেশন আর্মির প্যারা জাম্পিং, জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ আর পরিকল্পনা করেছে রাতব্যাপি আতশবাজি ও আলোর খেলা দেখার। কিন্তু পুরো হংকংই এরকম আনন্দের বন্যায় মেতে থাকেনি। প্রতিবছরের মতো এবারও সেখানে ছিল গণতন্ত্রের দাবিতে বার্ষিক প্রতিবাদ র‌্যালি। 'একজনের এক ভোট' এর মতো নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত ওই মিছিলেও ছিল শত শত মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। পাঁচ বছর মেয়াদের জন্য হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে তাং সাং এবং তার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে জিনতাও বলেন,"একদেশ হল দুই ব্যবস্থার একটি পূর্ব শর্ত। চীনা প্রেসিডেন্ট বলেন,"একদেশ অর্থ হল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্পিত ক্ষমতা এবং চীনের সার্বভৌমত্ব, ঐক্য এবং নিরাপত্তারপ্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সবাইকে।" ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের ক্ষমতা বুঝে নেওয়ার সময় অঞ্চলটির স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিতে এই 'একদেশ দুই ব্যবস্থার' প্রতিশ্র"তি দিয়েছিল চীন। চীনা শাসনের একদশক পূর্তি উপলক্ষ্যে দি সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে,"একদেশ দুই ব্যবস্থা একটি সাফল্যের গল্প"। পত্রিকাটি লিখেছে," হস্তান্তরকে ঘিরে সব বিরোধিতা আর উত্তপ্ত বিতর্ক সত্ত্বেও হংকংয়ের মৌল বিশ্বাস, অটূট রযেছে। আইনের শাসন, বাক স্বাধীনতা, সামাজিক সংশ্রবের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি সবই অটূট রয়েছে।" হংকংয়েরব্যাংক কর্মী আদা উ মনে করেন পুনরেকত্রীকরণ বেশিরভাগ ক্ষেত্রেই ভাল ফলাফল এনেছে। তার মতে "দশ বছর আগের চেয়ে এখন অনেক কিছুই পরিস্কার এবং দৃড়তা পেয়েছে। আর তখন অনেকেই জানতো না কি আশা করতে হবে।" অনেক হংকংবাসীই আদা উ'র মতো এমনটা মনে করলেও পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা আর স্বায়ত্ত্বশাসনের দাবীর পক্ষে জনমতও যথেষ্ট শক্তিশালী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯৩০ঘ.