গাজা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি হামলায় শনিবার ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের দুজন সদস্য রয়েছে। গাজায় হামাসকে কোণঠাসা করতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তিন দিনের লাগাতার ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের এক মুখপাত্র গাজায় শনিবার দুটো অভিযানের কথা জানিয়েছেন। একটি আত্মঘাতী হামলা নস্যাৎ করা এবং ইতপূর্বে গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানান ওই মুখপাত্র। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিস শহরে প্রথম হামলাতেই ৩ জঙ্গি মারা পড়েছে। তারা ইসলামিক জিহাদ গ্র"পের কমান্ডার ছিলেন।
২য় অভিযান হয়েছে মাঘাজি শরণার্থী শিবিরে। এতে ৩ ফিলিস্তিনি নিহত হয়। একজন একটি ওয়ার্কশপের মালিক এবং অন্য আর দুজন আহত হয়েছে। ওয়ার্কশপের ওই মালিক আব্বাসের ফাতাহ দলের সমর্থক ছিলেন বলে শিবিরের অধিবাসীরা জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24