হাভানা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ফিদেল কাস্ত্রোকে নিশ্চিহ্ন করতে চান বলে শুক্রবার অভিযোগ করেছে কিউবার পার্লমেন্ট। ক্রমশ সুস্থ্য হয়ে ওঠা ফিদেলের মৃত্যুর বিষয়ে বুশের অশোভন মন্তব্যের একদিন পর তারা এ অভিযোগ করেন। সর্বসম্মতভাবে পাশ হওয়া এক প্রস্তাবে পার্লামেন্ট সদস্যরা বলেন, বুশের আচরণ থেকে এটা স্পষ্ট যে কিউবার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
পার্লামেন্টের এক অধিবেশনে ৫২৭ জন ডেপুটির উপস্থিতিতে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে,"বুশ প্রসাশনের আচরণ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে কিউবার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক আচরণ অব্যাহত রাখা।"
৮০ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যু নিয়ে বুশের বেপরোয়া মন্তব্যের একদিন পরই পার্লামেন্টর এই প্রস্তাব পাশ হয়।
কিউবার পার্লামেন্ট বলেছে ক্যাস্ত্রোকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টাটি 'কোনো পুরোনো ঘটনা নয় এটি বর্তমান মার্কিন প্রশাসনের একটি চলমান প্রক্রিয়া।"
এই বিবৃতিতে আরও বলা হয়েছে,'সিআইএর প্রকাশিত নথিপত্র কমরেড ফিদেল ক্যাস্ত্রোকে হত্যার শুধুমাত্র কয়েকটি পরিকলাপনার বিষয় প্রকাশ করেছে যা আমাদের লোকদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির কারণ ছিল।"
ফিদেল ক্যাস্ত্রো অন্ত্রের অস্ত্রপাচারের কারণে ১১ মাস আগে অস্থায়ীভাবে তার ছোটভাই রাউলের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আর জনসমক্ষে আসেন নি। তবে তার প্রতি সম্মান প্রদর্শন করে কিউবার পার্লামেন্টে তার আসনটি এখনও খালি রাখা হয়।
এর আগে বৃহস্পতিবার রোড আইল্যান্ডের নিউপোর্টে যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে প্রেসিডেন্ট বুশ বলেন,"পরম ঈশ্বর নিশ্চয়ই একদিন ফিদেল কাস্ত্রোকে তুলে নেবেন।" কাস্ত্রোকে খুন করতে সিআইএ মাফিয়াদের ভাড়া করেছিল-- মার্কিন গোয়েন্দা সংস্থাটির এমন নথিপত্র প্রকাশের কদিন পরই একথা বলেন বুশ।
এরপর তিনি ক্যাস্ত্রো না থাকলে কিউবার পরিনতি কি হবে তা কল্পনা করার চেষ্টা করে বলেন, " আপনারা একটি মজার বিতর্ক দেখতে পারবেন। কেউ বলবে যে স্থিতিশীলতাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়........আমি মনে করি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা করা উচিত।"
ক্যাস্ত্রো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমার মাধ্যমে শুক্রবার প্রকাশিত সংখ্যায় বুশের এ মন্তব্যের কড়া জবাব দেন।
বুশের মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্টদের পরিহাস করে কাস্ত্রো বলেছেন," আমাকে হত্যার নির্দেশ দেওয়া বুশ ও অন্যান্য (মার্কিন) প্রেসিডেন্টদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে কেন বেঁচে আছি তা এখন বুঝতে পারছি আমি। কারণ পরম ঈশ্বরই আমাকে রক্ষা করেছেন।"
কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকেই তাকে হত্যাসহ ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত অর্ধশতাব্দী ধরে কিউবা শাসন করে চলেছেন কাস্ত্রো। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে কাস্ত্রোর মেয়াদকালে এখন পর্যন্ত ১০ জন মার্কিন প্রেসিডেন্টের পালাবদল হয়েছে হোয়াইট হাউসে। এদের সবার চক্ষুশূল হয়ে, আমেরিকার কোলের মধ্যে বসে থেকেই সবাইকে মোকাবেলা করেছেন কাস্ত্রো।
গত সপ্তাহে প্রকাশিত সিআইএ-র গোপন নথিপত্র থেকে প্রকাশ হয়ে পড়ে যে ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র করে আসছিল মার্কিন প্রশাসন। সিআইএ ১৯৬০ সালের শুরুর দিক থেকেই এ তৎপরতা চালানো শুরু করে।
প্রেসিডেন্ট বুশ ফিদেল কাস্ত্রোর মৃত্যু কামনা করছেন কি না
bdnews24