২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের প্রেসিডেন্ট কাটসভের পদত্যাগ

ইসরায়েলের প্রেসিডেন্ট মোসে কাটসভ শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যৌন অপরাধ মামলায় বৃহস্পতিবার দোষ স্বীকার করার একদিন পরই তিনি এ পদক্ষেপ নিলেন। দোষ স্বীকারের পাশাপাশি শাস্তি কম হওয়ার জন্য তিনি একটি চুক্তিও করেছিলেন। এর ফলে তিনি ধর্ষণের দুটো অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন। ওই চুক্তির অংশ হিসাবেই পদত্যাগ করছেন কাটসভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জেরুজালেম, জুন ২৯, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--ইসরায়েলের প্রেসিডেন্ট মোসে কাটসভ শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যৌন অপরাধ মামলায় বৃহস্পতিবার দোষ স্বীকার করার একদিন পরই তিনি এ পদক্ষেপ নিলেন। দোষ স্বীকারের পাশাপাশি শাস্তি কম হওয়ার জন্য তিনি একটি চুক্তিও করেছিলেন। এর ফলে তিনি ধর্ষণের দুটো অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন। ওই চুক্তির অংশ হিসাবেই পদত্যাগ করছেন কাটসভ। নোবেল শান্তি পুরস্কার পাওয়া সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শিমন পেরেজ আগামী মাসে কাটসভের উত্তরসূরী হচ্ছেন। সে পর্যন্ত পার্লামেন্টের স্পিকার দালিয়া আইজ্যাক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন। ইসরায়েলের এটর্নি জেনারেল মেনাকেম মাজুজ বৃহস্পতিবার জানান, "কাটসভ এক নারীর বিরুদ্ধে যৌন অপরাধ সংঘটন এবং অন্য আরেক নারীর কর্মচারীকে যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন।" কাটসভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কথা থেকে সরে এসে মাজুজ বলেন, "পদত্যাগের মধ্য দিয়ে লজ্জ্বাই হবে কাটসভের নিত্যসঙ্গী।" যৌন অপরাধের দায়ে কাটসভকে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ দিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কাটসভ এর আগে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছিলেন। তবে বৃহস্পতিবার তিনি দোষ স্বীকার করে ক্ষতির শিকার হওয়া নারীদের ক্ষতিপূরণও দিতে চেয়েছেন। মাজুজ একথা জানান। তবে যৌন সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ানো সংগঠনগুলো ইতোমধ্যেই তেল আবিবে প্রতিবাদ মিছিল ডেকেছে। কাটসভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করবে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৭ঘ.