২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুল্লি বন্ধের আলোচনায় জাতিসংঘ পরিদর্শক দল উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া চূড়ান্ত ও ইয়ংবিয়ন পরমাণু চুল্লিতে পর্যবেক্ষকদের নিয়োগ নিয়ে আলাপ আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার পিয়ংইয়ং এ পৌঁছেছে জাতিসংঘ পরিদর্শক দল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান পরিদর্শক ওলি হেনোইনেন এর নেতৃত্বে পরিদর্শক দলটি বেইজিং থেকে থেকে পিয়ংইয়ং এ যায়। হেনোইনেনের এ সফরের মধ্য দিয়ে ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুযায়ী সাহায্যের বিনিময়ে পরমাণু চুল্লি বন্ধের কাজ শুরু হল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বেইজিং, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া চূড়ান্ত ও ইয়ংবিয়ন পরমাণু চুল্লিতে পর্যবেক্ষকদের নিয়োগ নিয়ে আলাপ আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার পিয়ংইয়ং এ পৌঁছেছে জাতিসংঘ পরিদর্শক দল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান পরিদর্শক ওলি হেনোইনেন এর নেতৃত্বে পরিদর্শক দলটি বেইজিং থেকে থেকে পিয়ংইয়ং এ যায়। হেনোইনেনের এ সফরের মধ্য দিয়ে ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুযায়ী সাহায্যের বিনিময়ে পরমাণু চুল্লি বন্ধের কাজ শুরু হল। "আমাদের সবসময়ই আশাবাদী হতে হবে। আমি মনে করি ডিপিআরকে'কে যা করতে বলা হয়েছিল তারা এখন তা করবে।" পিয়ংইয়ং এর রওনা হওয়ার ঠিক আগে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ওলি হেইনোনেন সাংবাদিকদের একথা বলেন। হেইনোনেন ও তার দল তিনদিন থাকবেন উত্তর কোরিয়ায়। এর আগে সোমবার উত্তর কোরিয়া জানায়, তহবিল সংকটের সমাধান হয়েছে, এবার পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু করবে তারা। রাশিয়ার ডালকমব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়ার হাতে ২ কোটি ৫০ লাখ ডলারের তহবিল পুরোপুরি হস্তান্তরের পরই দেশটি এ পদক্ষেপের কথা জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন," ম্যাকাওয়ের ব্যাঙ্কো ডেল্টা এশিয়াজ্জব্দ করা তহবিল আমাদের চাহিদামতো স্থানান্তর হয়েছে। সমস্যাজনক এ ইস্যুটির অবশেষে অবসান হল।" তিনি বলেন এখন 'পদক্ষেপের বদলে পাল্টা পদক্ষেপ' নেওয়া সম্ভব হবে। আইএইএ'র সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,"এ প্রক্রিয়ার অংশ হিসেবে পরমাণু স্থাপনা বন্ধ এবং পরিদর্শন ও পর্যবেক্ষণ নিয়ে ২৬ জুন পিয়ংইয়ং এ আইএইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।" এর আগে রুশ ডালকমব্যাংক জানায় পিয়ংইয়ং এর কাছে পুরো তহবিল হস্তান্তরের কাজ শেষ হয়েছে। ছয়জাতি চুক্তির সমঝোতা অনুসারে ম্যাকাওয়ের ব্যাঙ্কোডেল্টা এশিয়া থেকে ওই অর্থ রুশ ব্যাংকটিতে স্থানান্তর করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.