২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তহবিল হাতে এসেছে, এবার পরমাণু চুল্লি বন্ধ হবে: উ কোরিয়া

উত্তর কোরিয়া বলেছে, তহবিল সংকটের সমাধান হয়েছে, এবার ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু করবে তারা। পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তারা মঙ্গলবার আইএইএ'র পরিদর্শকের সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে বেইজিং বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। রাশিয়ার ডালকমব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়ার হাতে ২ কোটি ৫০ লাখ ডলারের তহবিল পুরোপুরি হস্তান্তরের পরই দেশটি এ পদক্ষেপের কথা জানালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সউল, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- উত্তর কোরিয়া বলেছে, তহবিল সংকটের সমাধান হয়েছে, এবার ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু করবে তারা। পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তারা মঙ্গলবার আইএইএ'র পরিদর্শকের সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে বেইজিং বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। রাশিয়ার ডালকমব্যাংকের মাধ্যমে উত্তর কোরিয়ার হাতে ২ কোটি ৫০ লাখ ডলারের তহবিল পুরোপুরি হস্তান্তরের পরই দেশটি এ পদক্ষেপের কথা জানালো। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির কেসিএনএ বার্তা সংস্থা এসব কথা জানায়। মুখপাত্র বলেন," ম্যাকাওয়ের ব্যাঙ্কো ডেল্টা এশিয়াজ্জব্দ করা তহবিল আমাদের চাহিদামতো স্থানান্তর হয়েছে। সমস্যাজনক এ ইস্যুটির অবশেষে অবসান হল।" তিনি বলেন এখন 'পদক্ষেপের বদলে পাল্টা পদক্ষেপ' নেওয়া সম্ভব হবে। আইএইএ'র সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,"এ প্রক্রিয়ার অংশ হিসেবে পরমাণু স্থাপনা বন্ধ এবং পরিদর্শন ও পর্যবেক্ষণ নিয়ে ২৬ জুন পিয়ংইয়ং এ আইএইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।" এর আগে রুশ ডালকমব্যাংক জানায় পিয়ংইয়ং এর কাছে পুরো তহবিল হস্তান্তরের কাজ শেষ হয়েছে। ছয়জাতি চুক্তির সমঝোতা অনুসারে ম্যাকাওয়ের ব্যাঙ্কোডেল্টা এশিয়া থেকে ওই অর্থ রুশ ব্যাংকটিতে স্থানান্তর করা হয়েছিল। এদিকে উত্তর কোরিয়া সফরের উদ্দেশ্যে এখন বেইজিংয়ে রয়েছেন আইএইএ'র প্রধান পরমাণু পরিদর্শক ওল্লি হেইনোনেন। উত্তর কোরিয়ায় গিয়ে সেখানকার পরমাণু স্থাপনা পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ পর্যবেক্ষকদের দেশটিতে ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি। হেইনোনেন ও তার চার সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার পিয়ংইয়ং এ পৌঁছবেন এবং পাঁচদিন সেখানে অবস্থান করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.